বড় প্রেম শুধু দূরেই ঠেলে দেয় না, কাছেও টানে

আপডেট : ২৭ আগস্ট ২০২২, ০৩:৫১ পিএম

বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলিয়া দেয়- সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এ কথাটি চিরন্তন বাণীতে পরিণত হলেও ঠিক তার উল্টোও ঘটে মাঝেমধ্যে। 

বড় প্রেম কখনও কখনও কাছেও টেনে নেয়। এমনই এক ঘটনার জন্ম দিয়েছেন পাকিস্তানের এক যুগল। পাত্রীর বয়স ৭০। পাত্র ৩৭। তাদের পুরনো প্রেমের পরিণতি নিয়েই চর্চা তুঙ্গে।

পাত্রের নাম ইফতেখার। কৈশোরে থাকতেই তিনি প্রেমে পড়েছিলেন ৩৫ বছরের কিশোয়ারের। শুধু প্রেমে পড়াই নয়, অকপটে সেই কথা বাড়িতে জানিয়ে বিয়ের ইচ্ছাও প্রকাশ করেন। 

কিন্তু ইফতেখারের এমন কথা শুনে পরিবারের মাথা গরম। কিছুতেই তারা এই বিয়েতে রাজি হননি। এতে মন ভেঙ্গে যায় ইফতেখারের। 

তিনি পরিবারকে জানিয়ে দেন, বিয়ে করলে কিশোয়ারকেই করবেন, না হলে আর জীবনে বিয়েই করবেন না। সমাজকে উপেক্ষা করে কিশোয়ারও ইফতেখারের প্রেমকে গ্রহণ করেন। 

বাড়ির লোকজন না চাইলেও ইফতেখার তাঁর প্রেমিকার সঙ্গে গোপনে দেখা করতেন। কিন্তু ধীরে ধীরে তাঁদের মধ্যে সেটিও বন্ধ হয়ে যায়। পেরিয়ে যায় অনেকটা সময়। 

image


পরে ইফতেখার পরিবারের পছন্দের পাত্রীকে বিয়ে করেন। ছয় সন্তানের বাবাও হন তিনি। কিন্তু পুরনো প্রেমকে কিছুতেই ভুলতে পারেননি ইফতেখার। 

পরিবারের কারণে কিশোয়ারকে বিয়ে করতে না পারলেও বিয়ের পরও দেখা করতেন ইফতেখার। শুধু তাই নয় মাঝেমধ্যে সময়ই কাটাতেন তারা। 

কিন্তু দিনে দিনে অনেকটা সময় গড়িয়ে যায়। কিশোয়ারের শরীরে তখন বয়সের ছাপ। তারপরও তিনি নিজের পণে অটল ছিলেন। বিয়ে করলে ইফতেখারকে, না হলে আর কেউ নয়। 

কিন্তু ইফতেখারের বিয়ে হয়ে যাওয়ায় কিশোয়ার অবিবাহিতই থেকে যান। বিয়ের পরেও পুরনো প্রেমের কাছে ছুটে যাওয়ার বিষয়টি ইফতেখারের স্ত্রী জানতে পারেন, মেনেও নেন। 

এর পরই ইফতেখারের স্ত্রী তাঁর স্বামীর ইচ্ছাপূরণের সিদ্ধান্ত নেন। নিজে দাঁড়িয়ে থেকে বছর সত্তরের কিশোয়ারের সঙ্গে বিয়ে দেন ইফতেখারের।  

বিয়েতে ইফতেখার ও কিশোয়ার দু’জনেই খুশি। তাঁদের পুরনো প্রেম যে এভাবে পরিণতি পাবে, তা কল্পনাও করতে পারেননি বলে জানিয়েছেন নববধূ কিশোয়ার। 

সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, তিনি কি মধুচন্দ্রিমায় যেতে চান? উত্তরে কিশোয়ার বলেছেন অবশ্যই। জানালেন স্বামীকে নিয়ে করাচি এবং মারিতে যাবেন তিনি। 

সাংবাদিকরা ইফতেখারকে প্রশ্ন করেন, কোন স্ত্রীর সঙ্গে তিনি থাকতে চান। জবাব তৈরিই ছিলো, জানালেন, তাঁর পুরনো প্রেম ও নতুন স্ত্রীর সঙ্গেই থাকতে চান।


একাত্তর/এসজে
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর