দূষণনিরোধী হেলমেটে বিনিয়োগ করছে দিল্লি সরকার

আপডেট : ২৯ আগস্ট ২০২২, ১১:২৫ এএম

আসন্ন শীতকালকে সামনে রেখে দিল্লির মোটরসাইকেল চালকদের জন্য বাতাস পরিশোধনকারী হেলমেটের পেছনে অর্থ বিনিয়োগ করছে রাজ্য সরকার। 

শেলিওস টেকনোল্যাবস নামের একটি স্টার্টআপ কোম্পানি বানিয়েছে এই হেলমেটগুলো। এর প্রতিষ্ঠাতা অমিত পাঠকের দাবি, বাতাসের ৮০ শতাংশ দূষিত কণা ফিল্টার করতে পারে এই হেলমেটগুলো। 

শীতকালে দিল্লিতে অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় বায়ু দূষণ। এই দূষণ থেকে শহরবাসীকে বাঁচাতে এই হেলমেটের পেছনে হাজার হাজার ডলার বিনিয়োগ করছে দিল্লি সরকার। 

অমিত পাঠক বলেন, বাসা বা অফিসের ভেতরে মানুষ এয়ার পিউরিফায়ার ব্যবহার করতে পারে। কিন্তু মোটরসাইকেল চালকদের দূষণ থেকে বাঁচানোর জন্য সেরকম কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই। 

২০১৬ সালে যখন দিল্লির শীতকালীন বায়ুদূষণ অসহনীয় পর্যায়ে পৌঁছায়, তখনই নিজের বাসার বেজমেন্টে এই হেলমেট তৈরির কাজ শুরু করেন পাঠক। প্রতিস্থাপনযোগ্য ফিল্টার পর্দা ও ব্যাটারিচালিত ফ্যান রয়েছে এতে। 

২০১৯ সালের এক প্রতিবেদনে বলা হয়, বায়ুতে ফুসফুসের জন্য ক্ষতিকারক পিএম ২.৫ কণার পরিমাণ ৪৩ দশমিক এক মাইক্রোগ্রাম থেকে আট দশমিক এক মাইক্রোগ্রামে নামিয়ে আনে এই হেলমেট। 

দেড় কেজি ওজনের এই হেলমেটের অপেক্ষাকৃত হালকা সংস্করণ তৈরি করতে বড় একটি উৎপাদক কোম্পানির সাথে কাজ করছে শেলিওস টেকনোল্যাবস। 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে আলাদা বন্দুক হামলায় ছয়জন নিহত

ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, 'মোটরসাইকেল চালকদের জন্য বিশুদ্ধ হাওয়ার দমক' এনে দেয় এই হেলমেট। 

উল্লেখ্য, বায়ুদূষণের শীর্ষে থাকা পৃথিবীর ৫০টি শহরের মধ্যে ৩৫টিই রয়েছে ভারতে। 


একাত্তর/এসজে

ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর