রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন শিয়া নেতা আল-সদর

আপডেট : ২৯ আগস্ট ২০২২, ১০:০৯ পিএম

ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুকতাদা আল-সদর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে তার রাজনৈতিক সংস্থার কার্যালয়ও বন্ধের ঘোষণা দিয়েছেন।

সোমবার (২৯ আগস্ট) এক টুইট বার্তায় তিনি এই ঘোষণা দেন। আল-সদর লিখেছেন, ‘আমি আমার চূড়ান্ত প্রত্যাহার ঘোষণা করছি।’

সংস্কারের জন্য তার আহ্বানে সাড়া দিতে ব্যর্থ হওয়ায় দেশটির শিয়া নেতাদের সমালোচনা করেছেন তিনি। তবে, কার্যালয় বন্ধের কারণ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেননি।

গেলো জুন মাসে পার্লামেন্ট থেকে নিজ দলের আইনপ্রণেতাদের পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন। মূলত পছন্দের সরকার গঠন করতে না পারায় তিনি এমন পদক্ষেপ নেন।

জুলাই মাসের শেষ দিকে সদরের সমর্থকরা ইরাকের পার্লামেন্ট দখল এবং সরকারি ভবনগুলোর কাছে বিক্ষোভ করে, এর ফলে নতুন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া থেমে যায়।

মুকতাদা আল-সদর ও ইরানপন্থী শিয়া নেতাদের রাজনৈতিক বিরোধের ফলে ইরাক দীর্ঘ সময় কোনো সরকার ছাড়াই পরিচালিত হয়েছে।

সোমবার সদর পদত্যাগ দেয়ার পর তার সমর্থকরা বিক্ষোভ আরো জোরালো করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। যা ইরাকের অস্থিতিশীলতা নতুন ধাপে নিয়ে যেতে পারে।


একাত্তর/এআর

আঞ্চলিক দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবেলা এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে এক উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধি দল নিয়ে ইরাকের রাজধানী বাগদাদে পৌঁছেছেন...
সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর সম্ভাব্য পাল্টা পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে সামরিক প্রস্তুতি জোরদার করেছে ইরাক।
ফ্রান্সের দুই জনপ্রিয় তরুণ মুখ, একজন ফুটবল বিশ্বের মহাতারকা কিলিয়ান এমবাপ্পে এবং অন্যজন কট্টর ডানপন্থী রাজনীতির উদীয়মান নক্ষত্র জর্ডান বারদেলা। আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে এই...
পারস্য উপসাগরের ভূ-রাজনীতিতে এক নাটকীয় পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। হরমুজ প্রণালীকে সম্পূর্ণ অবরুদ্ধ করার অবস্থান থেকে সরে এসে ইরান এখন এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ বা 'কন্ট্রোল...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর