রান্নাঘরের মেঝে খুঁড়ে মিলল শতাধিক স্বর্ণমুদ্রা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৩ পিএম

যুক্তরাজ্যের নর্থ ইয়র্কশায়ার জেলার একটি বাসভবনে সংস্কারকাজের সময় রান্নাঘরের মেঝে খুঁড়তেই বেরিয়ে এল ২৬৪টি স্বর্ণমুদ্রা।

শুক্রবার এ খবর জানা গেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে। 

ব্রিটিশ এক দম্পতি ২০১৯ সালে নিজেদের বাসভবন সংস্কারের সময় লাভ করেন এই ‘গুপ্তধন’। রান্নাঘরের মেঝের কংক্রিটের মাত্র ৬ ইঞ্জি গভীরে একটি মুখবন্ধ ধাতব পাত্রে রাখাছিল এসব স্বর্ণমুদ্রা। খোদাই করা তারিখ থেকে বোঝা যায়, ১৬১০ সাল থেকে ১৭২৭ সালের মধ্যে তৈরি করা হয়েছিল এই মুদ্রাগুলো। ১৬১০ সালে যুক্তরাজ্যের রাজা ছিলেন জেমস ১; আর ১৭২৭ সালে দেশটির রাজা ছিলেন চার্লস ১।

ধারণা করা হচ্ছে, তৎকালীন যুক্তরাজ্যের সবচেয়ে ধনী ও প্রভাবশালী ব্যবসায়ী হাল পরিবারের সম্পত্তি ছিল এসব মুদ্রা।

ওই দম্পতি যে বাড়িতে থাকেন, অর্থাৎ যে বাড়িটির রান্নাঘরের মেঝেতে এসব মুদ্রা পাওয়া গেছে— সেটিও বেশ পুরনো। আঠার শতকে নির্মিত সেই বাড়িটিতে তারা থাকছেন ১০ বছর ধরে।

২০১৯ সালে এই ‘গুপ্তধন’ পেলেও এতদিন এই সংবাদ গোপন রেখেছিলেন ওই দম্পতি। সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদপত্রে নিজেদের নাম-পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই দম্পতি সম্প্রতি এসব মুদ্রা নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন; আর এজন্য তারা বেছে নিয়েছেন যুক্তরাজ্যভিত্তিক নিলাম প্রতিষ্ঠান স্পিংক অ্যান্ড সনকে। ওই দম্পতির পক্ষ থেকে স্পিংক অ্যান্ড সন এই নিলাম পরিচালনা করবে।

স্পিংক অ্যান্ড সনের মুখাপাত্র গ্রেগরি অ্যাডমুন্ড এএফপিকে জানান, ৪০০ বছরেরও বেশি পুরনো এসব স্বর্ণমুদ্রার বর্তমান বাজারমূল্য মূল্য আড়াই লাখ পাউন্ড। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৭৫ লাখ ৫ হাজার টাকা।

এএফপিকে অ্যাডমুন্ড বলেন, ‘আমার জন্য এটি খুবই দারুন একটা ব্যাপার। আমি আমার সারা জীবনে এত স্বর্ণমুদ্রা একসঙ্গে কখনও দেখিনি।’


একাত্তর/এসএ

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠার পর অবশেষে ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক বাজারে এর ইতিবাচক প্রভাব পড়েছে। এরই মধ্যে তেলের দাম কমেছে, অন্যদিকে ঊর্ধ্বমুখী স্বর্ণের বাজার।
পেরুতে স্বর্ণের খনি থেকে ১৩ জন শ্রমিককে অপহরণের পর তাদের হত্যা করেছে অপরাধী চক্র। খনি শ্রমিকদের খুব কাছ থেকে গুলি করে হত্যা করেছে অপহরণকারীরা।
বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। গেল সপ্তাহে টানা দুইবারের পর আজও প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ডলার ছাড়িয়ে গেছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর