পেরুতে অপহরণের পর ১৩ খনি শ্রমিককে হত্যা

আপডেট : ০৬ মে ২০২৫, ০৪:২৬ পিএম

পেরুতে স্বর্ণের খনি থেকে ১৩ জন শ্রমিককে অপহরণের পর তাদের হত্যা করেছে অপরাধী চক্র। খনি শ্রমিকদের খুব কাছ থেকে গুলি করে হত্যা করেছে অপহরণকারীরা।

মর্মান্তিক এই ঘটনার পর পেরুর প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তে সোমবার উত্তরাঞ্চলীয় একটি জেলায় কারফিউ জারি এবং সোনার খনি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছেন। জারি করা হয়েছে জরুরি অবস্থা।

পেরুর রাজধানী লিমা থেকে প্রায় ৫৬০ মাইল উত্তরে পাটাজ প্রদেশে অবস্থিত পোডেরোসা কোম্পানির মালিকানাধীন স্বর্ণের খনির সুড়ঙ্গের ভেতরে জিম্মি করে রেখেছিলো এক সপ্তাহ।

এ সময় শ্রমিকদের পরিবারের কাছে হুমকিমূলক বার্তা পাঠায় তারা। ঘটনার পর পোডেরোসা কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, অবৈধ খনি শ্রমিকরাই এই হত্রাকাণ্ডে জড়িত।

আর এর জন্য দায়ী সরকার ও নিরাপত্তা বাহিনীর ব্যর্থতা। গত কয়েক বছরে পোডেরোসার পরিচালিত একাধিক খনি থেকে শ্রমিকদের অপহরণের ঘটনা ঘটেছে। এতে কর্মীদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।

সোমবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য প্রেসিডেন্ট বোলুয়ার্তে বেশ কয়েকটি নতুন পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। ঘোষণার মধ্যে রয়েছে সারা রাত কারফিউ এবং পাটাজে একটি সামরিক ঘাঁটি স্থাপন।

তিনি বলেন, সেনাবাহিনী পোডেরোসা পরিচালিত খনির ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ নেবে এবং সেনা মোতায়েনের অনুমতি দেয়ার জন্য ৩০ দিনের জন্য প্রদেশে সব খনির কার্যক্রম সাময়িক ভাবে বন্ধ করবে।

চলতি বছরের মার্চেও পাটাজ জেলায় ঠিকাদারদের ওপর হামলা চালায় একদল সন্ত্রাসী। সেখানে দুইজন নিহত হয়। একই মাসে বেশ কয়েকটি খনি সাইটে হামলার চেষ্টা চালানো হয়।

লিমা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত একটি প্রধান স্বর্ণ খনির সংস্থা পোডেরোসা সাম্প্রতিক মাসগুলোতে অবৈধ খনির সাথে যুক্ত সশস্ত্র গোষ্ঠীগুলোর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। 

এআরএস
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
পেরুর বিখ্যাত নাজকা রেখা প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে যাওয়া বিদেশি পর্যটকদের বহনকারী একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে উড়োজাহাজে থাকা ১৩ জনের সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।
চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠার পর অবশেষে ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক বাজারে এর ইতিবাচক প্রভাব পড়েছে। এরই মধ্যে তেলের দাম কমেছে, অন্যদিকে ঊর্ধ্বমুখী স্বর্ণের বাজার।
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর