যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্কের আরও অবনতি হতে পারে: মস্কো

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১১:০১ এএম

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মঙ্গলবার দায়িত্ব নিতে যাচ্ছেন ৪৭ বছর বয়সী লিজ ট্রাস। এরইমধ্যে ব্রিটিশ-রাশিয়া কূটনৈতিক সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কিন্তু ট্রাসের ক্ষমতা গ্রহণ দু’দেশের সম্পর্ক উন্নতির ক্ষেত্রে কোনো কাজে আসবে না বলে মনে করে মস্কো।

সোমবার (৫ সেপ্টেম্বর) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যুক্তরাজ্য-রাশিয়ার তিক্ত সম্পর্ক ট্রাসের আমলে আরও খারাপের দিকে যেতে পারে -এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 

যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্ক পরিবর্তন নিয়ে মস্কো নতুন কিছু ভাবছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পেসকভ এসব মন্তব্য করেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের দ্য ইন্ডিপেনডেন্ট পত্রিকা।

এ সময় পেসকভ বলেন, আমি মনে করি না আমরা ইতিবাচক কোনো কিছু আশা করতে পারি।

তিনি আরও বলেন, আমি বলতে চাই না যে, সম্পর্ক খারাপের দিকে যাবে, কারণ এর চেয়ে খারাপ কিছু কল্পনা করা কঠিন। কিন্তু দুঃখজনক, এমন কিছু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

পেসকভের অভিযোগ, যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের সময় ‘রাশিয়া বিরোধিতায় ভরপুর’ ছিলেন। প্রধানমন্ত্রী পদের প্রার্থীরা রাশিয়া বিরোধী বক্তব্য রেখে প্রচার চালিয়েছেন। তারা রাশিয়ার বিরুদ্ধে আরও পদক্ষেপ নেওয়ার হুমকিও দিয়েছেন। এ কারণে সম্পর্কের উন্নতি হওয়ারও কিছু নেই। 

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাসকে একটি অভিনন্দন বার্তা পাঠাবেন কিনা জানতে চাইলে পেসকভ বলেন, আসুন অপেক্ষা করি এবং দেখি কে প্রধানমন্ত্রী হন।

আরও পড়ুন: ভারতের রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে গার্ড অব অনার

এর আগে সোমবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে ব্রিটেনের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির পক্ষ থেকে ভোটের ফল ঘোষণা করা হয়। এতে ট্রাস ২০ হাজারেরও বেশি ভোটে জিতেছেন। মোট বৈধ ভোটের মধ্যে ট্রাস পেয়েছেন ৮১ হাজার ৩২৬টি ভোট। আর ঋষি সুনক পেয়ছেন ৬০ হাজার ৩৯৯টি।

বিবিসি'র খবরে বলা হয়েছে, মঙ্গলবার গ্রেট ব্রিটেনের রানী কর্তৃক আনুষ্ঠানিকভাবে বরিস জনসনের স্থলাভিষিক্ত হবেন তিনি। তৃতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসছেন ট্রাস।


একাত্তর/আরবিএস

নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর