ট্রাস আসার আগেই দুই ব্রিটিশ এমপির পদত্যাগ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ০২:৩৯ পিএম

তৃতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে মঙ্গলবার ব্রিটেনের দায়িত্ব নিতে যাচ্ছেন ৪৭ বছর বয়সি লিজ ট্রাস। সোমবার তিনি চূড়ান্ত ভোটাভুটিতে ঋষি সুনাককে হারিয়ে কনজারভেটিভ দলের নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন। কিন্তু ট্রাসের প্রধানমন্ত্রী হওয়ার খবর সামনে আসতেই বরিস জনসনের মন্ত্রিসভার দুই সদস্য পদত্যাগের ঘোষণা দিয়েছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সোমবার দেশটির স্বরাষ্ট্র সচিব প্রীতি প্যাটেল ও সংস্কৃতিমন্ত্রী নাদিনে ডরিস পদত্যাগ করেছেন। 

সংস্কৃতিমন্ত্রী নাদিনে ডরিস পদত্যাগ করলেও তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানানি।  

অন্যদিকে নবনির্বাচিত প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায়ও না থাকার কথা জানিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ রাজনীতিক প্রীতি। 

সোমবার বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনকে পাঠানো চিঠিতে প্রীতি লিখেছেন, আনুষ্ঠানিকভাবে লিজ ট্রাস দায়িত্বভার গ্রহণ করলে ও নতুন স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ করা হলে আমি পিছনের সারিতে থেকে দেশ সেবা ও উইথাম কেন্দ্রের জন্য কাজ করে যাব।

এ সময় ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীকেও শুভেচ্ছা জানিয়েছেন প্রীতি। লিজকে সমর্থন জানানোর কথা বলেছেন তিনি। স্বরাষ্ট্র সচিব হিসাবে দায়িত্ব সামলে তিনি যে সম্মানিত সে কথাও তুলে ধরেছেন প্রীতি। 

image

প্রীতি, ডরিস ও ট্রাস

বরিসের উদ্দেশে তিনি আরও বলেন, আপনার নেতৃত্বে দেশ সেবার কাজ করার সুযোগ পাওয়া আমার কাছে বিরাট সম্মানের। আপনার নেতৃত্ব ছাড়া দেশকে সুরক্ষিত করা, আইন কঠোর করা ও আমাদের প্রতিশ্রুতিগুলি পূরণ করা সম্ভব হত না।

আরও পড়ুন: যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্কের আরও অবনতি হতে পারে: মস্কো

তিনি লিখেছেন, দেশকে রক্ষা করা, অভিবাসন ব্যবস্থার সংস্কার করার কাজ করে আমি গর্বিত।

উল্লেখ্য, সোমবার ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনককে হারিয়ে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন লিজ ট্রাস। ২০ হাজারেরও বেশি ভোটে জিতেছেন তিনি। মোট বৈধ ভোটের মধ্যে লিজ পেয়েছেন ৮১ হাজার ৩২৬টি ভোট। ঋষি পেয়েছেন ৬০ হাজার ৩৯৯টি ভোট।  

একাত্তর/আরবিএস  

তীব্র দলীয় চাপ ও জনপ্রিয়তার তলানিতে ঠেকে অবশেষে পরাজয় মেনে নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সোমবার ডাউনিং স্ট্রিটের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে এক আবেগঘন ও অশ্রুসিক্ত ভাষণে তিনি পদত্যাগের...
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নাটকীয় পদত্যাগের পর এখন সবার নজর লন্ডনের ওয়েস্টমিনস্টারের দিকে। সোমবারই সেখানে নতুন এমপি হিসেবে শপথ নিতে যাচ্ছেন গ্রেটার ম্যানচেস্টারের অত্যন্ত জনপ্রিয়...
প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর কাছেও তিনি একজন মার্জিত, কঠোর পরিশ্রমী এবং ভদ্র মানুষ হিসেবে পরিচিত। অথচ সেই কিয়ার স্টারমারই আধুনিক রাজনৈতিক জনমত জরিপের ইতিহাসে ব্রিটেনের সবচেয়ে অপছন্দের প্রধানমন্ত্রী...
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নাটকীয় পদত্যাগের ঘোষণার পর ১০ ডাউনিং স্ট্রিটের পরবর্তী চাবির দাবিদার কে হচ্ছেন, তা নিয়ে শুরু হয়ে গেছে জোর গুঞ্জন। আর সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে ব্রিটেনের...
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর