সাংবাদিক শিরিনকে গুলি করার দায় স্বীকার করলো ইসরাইল

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ০২:৪৭ পিএম

ইসরাইলি সেনাবাহিনী প্রথমবারের মতো স্বীকার করলো যে তাদের একজন সেনা সাংবাদিক শিরিন আবু আকলেহকে ‘জঙ্গি’ ভেবে গুলি করেন। স্থানীয় সময় সোমবার (৫ সেপ্টেম্বর) ইসরাইলি সেনাবাহিনীর চূড়ান্ত প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বন্দুকের গুলিতে ‘দুর্ঘটনাবশত’ আবু আকলেহ শিরিন আহত হয়েছিলেন। কিন্তু সশস্ত্র ফিলিস্তিনি বন্দুকধারী হিসাবে চিহ্নিত সন্দেহভাজনদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল সেদিন।

ইসরাইলের দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে গত ১১ মে অভিযান চালায় দেশটির সেনারা। সংবাদ সংগ্রহের জন্য সেখানে ছিলেন ৫১ বছর বয়সী শিরিন আবু আকলেহ। প্রত্যক্ষদর্শী ও তার সহকর্মীদের অভিযোগ, ইসরাইলের এক সেনা মাথায় গুলি করলে শিরিন আবু আকলেহ প্রাণ হারান।

সাংবাদিক শিরিনের হত্যাকাণ্ডের কয়েক মাস পর এমন স্বীকারোক্তি এলো ইসরাইলের। আলোচিত হত্যাকাণ্ডের তদন্তের পরিকল্পনা ছিল না ইসরাইলের সামরিক বাহিনীর বলে আগে জানিয়েছল তারা। সেসময় ইসরাইল কর্তৃপক্ষ দাবি করে, সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠীর গুলিতেই প্রাণ হারিয়েছেন শিরিন।

ইসরাইলের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ‘আমাদের উপসংহার হলো যে, কোন বন্দুকের গুলিতে তিনি নিহত তা নির্ণয় করা সম্ভব নয়, তবে একজন আইডিএফ সেনার ‘ভুলবশত’ গুলিতে তিনি আঘাত পেয়েছিলেন। যিনি তাকে একজন সাংবাদিক হিসাবে চিহ্নিত করতে পারেননি।

ফিলিস্তিনি কর্তৃপক্ষও উত্তর-পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরাইল ইচ্ছাকৃতভাবে প্রতিবেদককে হত্যা করেছে বলে অভিযোগ করে। যেখানে ইসরাইল জোর দিয়ে বলে যে একজন সেনা এলোপাতাড়ি গুলি করলেও এটি ইচ্ছাকৃত ছিল না।
আরও পড়ুন: ট্রাস আসার আগেই দুই ব্রিটিশ এমপির পদত্যাগ

সোমবার ইসরাইলের একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা সাংবাদিকদের বলেন যে, সেনারা গুলি চালাচ্ছিল এবং আবু আকলেহকে তারা ফিলিস্তিনি ‘জঙ্গি’ বলে ‘ভুল’ করেছিল। তিনি আরও দাবি করেন ‘যখন তারা তার দিকে গুলি চালায় তখন তারা জানতো না যে তিনি একজন সাংবাদিক, এটি একটি ভুল ছিল, তারা ভেবেছিল যে তারা সন্ত্রাসীদের লক্ষ্য করে গুলি ছুড়ছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় দুঃখপ্রকাশ করছেন তিনি। ‘উদ্দেশ্যমূলকভাবে এটি করা হয়নি, এটি সম্পূর্ণ পরিষ্কার বলেও দাবি করেন এই কর্মকর্তা।

যদিও আবু আকলেহ ইসরায়েলি সেনা অভিযানের সময় ‘প্রেস’ চিহ্নিত একটি বুলেটপ্রুফ ভেস্ট এবং একটি হেলমেট পরিহিত ছিলেন।

সেনাবাহিনীর প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিক শিরিনের পরিবার অভিযোগ করে যে ইসরাইল ‘হত্যার দায় নিতে অস্বীকার করছে’। তারা আরও বলেন, ‘আমরা গভীরভাবে মর্মাহত এবং হতাশ। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ‘বিশ্বাসযোগ্য’ তদন্তের আহ্বান জানান।


একাত্তর/এসএ

ইরানের শীর্ষস্থানীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের টার্গেট করে ইসরাইলের ধারাবাহিক হত্যাকাণ্ড এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাঠামো ধ্বংসের হুমকির মুখে তেহরান তার অনড় অবস্থানের কথা...
ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, এক বিমান হামলায় ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী প্রধান আলী রেজা তাংসিরি নিহত হয়েছেন।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টায় এক নাটকীয় মোড় এসেছে। পাকিস্তানের বিশেষ অনুরোধে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফকে সাময়িকভাবে...
তেহরানের প্রায় সব ট্রাফিক ক্যামেরা বছরের পর বছর ধরে হ্যাক করা ছিল। ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার তেহরানের পাস্তুর স্ট্রিটের কাছে, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বিমান হামলায়...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর