উদ্বোধনের সময় হুড়মুড় করে ভেঙ্গে পড়লো সেতু

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪৪ পিএম

বহুল প্রত্যাশিত সেতু উদ্বোধন হবে। কর্মকর্তাদের নিয়ে সদলবলে ফিতা কাটতে প্রস্তুত প্রধান অতিথি। এমন সময় হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়লো সেতুটি। সম্প্রতি মধ্য আফ্রিকার দেশ গণপ্রজাতান্ত্রিক কঙ্গোতে ঘটেছে এই ঘটনা।

স্থানীয় বার্তা সংস্থা জানিয়েছে, বর্ষাকালে বাসিন্দাদের নদী পারাপারে সুবিধার জন্য সেতুটি তৈরি করা হয়েছিলো। এতদিন যে অস্থায়ী অবকাঠামো ব্যবহার করে নদী পার হতেন স্থানীয়রা, সেটি প্রায়ই ভেঙে পড়তো। যার কারণে নতুন করে সেতু নির্মাণ করা হয়। 

ভাইরাল ভিডিওতে দেখা যায়, আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে সেতুর ওপর দাঁড়িয়ে রয়েছেন কর্মকর্তারা। কেবল ফিতা কাটলেই শেষ হবে অনুষ্ঠান। কিন্তু এক নারী অতিথি ফিতা কাটার জন্য কাঁচি হাতে নিতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেতুটি। 

এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি। উপস্থিত নিরাপত্তাকর্মীরা সঙ্গে সঙ্গেই ভুক্তভোগীদের উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত ওজনের কারণে ভেঙে পড়েছে সেতুটি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এর গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন।


একাত্তর/এআর

মধ্যপ্রাচ্যের আকাশ ও জলসীমায় চলমান সংঘাত এবার এক চূড়ান্ত এবং ভয়াবহ পরিণতির দিকে মোড় নিতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত আক্রমণাত্মক ও অশালীন ভাষা ব্যবহার করে ইরানকে হুমকি...
পণ্যবাহী জাহাজের ধাক্কায় আমেরিকার মেরিল্যান্ড রাজ্যের বাল্টিমোর শহরের আইকনিক ‘ফ্রান্সিস স্কট কি’ সেতুর একটা বড় অংশ ভেঙে নদীতে পড়ে যাওয়ার ঘটনায় উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করার কিছু পরেই আবারও...
মেরিল্যান্ডের বাল্টিমোর শহরের আইকনিক ‘ফ্রান্সিস স্কট কি’ সেতুর একটা বড় অংশ জাহাজের ধাক্কায় ভেঙে নদীতে পড়ে গেছে। মঙ্গলবার মধ্যরাতে সেতুতে সজোরে ধাক্কা মারে সিঙ্গাপুরের পতাকাবাহী কার্গো জাহাজ ডালি।...
কার্গো জাহাজের ধাক্কায় যুক্তরাষ্ট্রের ফ্রান্সিস স্কট-কী সেতু আংশিক ভেঙে পড়ার ঘটনায় এখনও ছয় শ্রমিক নিখোঁজ রয়েছেন। তারা এ দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে ধারণা করছে কর্তৃপক্ষ। উদ্ধার কাজ স্থগিত ঘোষণা করা...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর