জাহাজে ছিলো না বিদ্যুৎ, সেতুর সঙ্গে সংঘর্ষ যেভাবে

আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০৪:১৪ পিএম

মেরিল্যান্ডের বাল্টিমোর শহরের আইকনিক ‘ফ্রান্সিস স্কট কি’ সেতুর একটা বড় অংশ জাহাজের ধাক্কায় ভেঙে নদীতে পড়ে গেছে। মঙ্গলবার মধ্যরাতে সেতুতে সজোরে ধাক্কা মারে সিঙ্গাপুরের পতাকাবাহী কার্গো জাহাজ ডালি। আর তাতেই চুরমার হয়ে যায় বাল্টিমোর সেতু। 

যুক্তরাষ্ট্রের অন্যতম বন্দর বাল্টিমোর থেকে শ্রীলঙ্কার উদ্দেশে ২৭ দিনের যাত্রা শুরু করার পরপরই দুর্ঘটনার কবলে পড়ে জাহাজটি। বন্দর ছেড়ে যাওয়ার পরে হঠাৎ করে সব শক্তি হারিয়ে ফেলে কনটেইনার বোঝাই ডালি। ছিলো না কোনো বিদ্যুৎ, এমনকি ইঞ্জিনেও কোনো শক্তি ছিলো না। 

সমস্যা সমাধানে একাধিকবার অ্যালার্ম বাজানো হয় এবং ক্রুরা মরিয়াভাবে জাহাজটিতে বিদ্যুৎ ফিরিয়ে আনতে চেষ্টা চালায়। কিন্তু তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়। যদিও ডালির একটি জরুরি জেনারেটর ছিলো। কিন্তু ইঞ্জিনগুলির শক্তি ফিরিয়ে আনতে পারেনি সেই জেনারেটর। 

অন্ধকারে জাহাজের আলো নিভে যাওয়ার কারণে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ক্রুরা। কিছু বুঝে ওঠার আগেই সেতুর সজোরে আঘাত করে ডালি। 

জাহাজের ক্যাপ্টেন জানিয়েছেন, সেতুর সঙ্গে ধাক্কা না লাগার জন্য সবকিছু করেছেন তারা। ক্রুদেরকে বলা হয়েছিলো জাহাজটিকে বন্দরের কাছে নিয়ে যেতে এবং নোঙর ফেলে দিতে। 

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাপ্টেনের কাছে আর কোনো উপায় ছিলো না। স্থানীয় সময় রাত দেড়টার কিছু আগে তারা একটি ‘সাহায্যের বার্তা’ জারি করে কর্তৃপক্ষকে সতর্ক করে যে, একটি সংঘর্ষ হতে চলেছে। 

সঙ্গে সঙ্গে মেরিল্যান্ড ট্রান্সপোর্টেশন অথরিটির একজন কর্মকর্তা ওই দিকের সমস্ত ট্র্যাফিক বন্ধ করে দেন। তিনি রেডিও ট্র্যাফিকে বলেন, একটি নিয়ন্ত্রণহীন জাহাজ এগিয়ে আসছে। জাহাজটির নিয়ন্ত্রণ না আসা পর্যন্ত, সকল ট্র্যাফিক বন্ধ করে দিতে হবে।

মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুর ক্রুদেরকে ‘হিরো’ হিসাবে আখ্যায়িত করে বলেছেন, তাদের দ্রুত প্রতিক্রিয়া অনেক জীবন বাঁচিয়েছে আজ। জাহাজ থেকে পাঠানো জরুরি বার্তা ও সংঘর্ষের মধ্যে ব্যবধান ছিলো মাত্র দুই মিনিটের। তবে এই স্বল্প সময়ের মধ্যেও সেতুতে সব যানবাহন চলাচল বন্ধ করতে সক্ষম হয়েছিলো ট্র্যাফিক বিভাগ। 

তবে, ক্রুদের সকল প্রচেষ্টাতেও ডালিকে থামানো যায়নি। এক দশমিক পাঁচ মাইলের সেতুর কংক্রিটের কলামে আছড়ে পড়ে জাহাজটি। আর নিমিষের মধ্যে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় ফ্রান্সিস স্কট কি সেতু। 

এ ঘটনায় ছয় শ্রমিক নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তারা সবাই সেতুতে সড়কের কাজ করছিলেন। 

বাল্টিমোর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পানির তাপমাত্রা এবং নদীর স্রোতের কারণে ডুবুরিদের দীর্ঘক্ষণ পানির নিচে থাকা কঠিন হয়ে পড়েছে। ফলে এ অভিযান শেষ হয়েছে। তাদেরকে মৃত বলে ধারণা করা হচ্ছে। 

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ছয়জন শ্রমিক মেক্সিকো, গুয়াতেমালা, হন্ডুরাস ও এল সালভাদরের নাগরিক ছিলেন। 

জাহাজে থাকা ২২ জন ভারতীয় ক্রু অক্ষত রয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতীয় দূতাবাস ভয়াবহ এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে এবং সংঘর্ষে ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের জন্য একটি হেল্পলাইন চালু করেছে। 

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের চেয়ার জেনিফার হোমেন্ডি বলেছেন, ঠিক কী কারণে ডালি শক্তি হারিয়েছিল তা এখনও স্পষ্ট নয়। 

আরআর/আরবি 
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর