ছয় নিখোঁজের খোঁজে আবারও অভিযান শুরু

আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০৫:১৮ পিএম

পণ্যবাহী জাহাজের ধাক্কায় আমেরিকার মেরিল্যান্ড রাজ্যের বাল্টিমোর শহরের আইকনিক ‘ফ্রান্সিস স্কট কি’ সেতুর একটা বড় অংশ ভেঙে নদীতে পড়ে যাওয়ার ঘটনায় উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করার কিছু পরেই আবারও নতুন এক আরেকটি অভিযান শুরুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এবারের উদ্ধার অভিযানে প্রধান লক্ষ্য ঠিক করা হয়েছে নিখোঁজ ছয় জনের দেহ খুঁজে বের করা।

সোমবার গভীর রাতে সেতুতে সজোরে ধাক্কা মারে সিঙ্গাপুরের পতাকাবাহী কার্গো জাহাজ ডালি। আর তাতেই চুরমার হয়ে যায় বাল্টিমোর আইকনিক সেতুটি। এ ঘটনায় ৬ শ্রমিক নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তারা সবাই সেতুতে সড়কের কাজ করছিলেন। এই ছয় জন শ্রমিক মেক্সিকো, গুয়াতেমালা, হন্ডুরাস ও এল সালভাদরের নাগরিক ছিলেন। তাদের দেহ উদ্ধারের জন্যই নতুন করে অভিযান শুরু হচ্ছে।

স্থানীয় সময় বুধবার মধ্যরাতের পর এই অভিযান শুরু হবার কথা রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ ছয় কর্মিই জাহাজটি আঘাত করার সময় সেতুর উপরের ছিলেন। তাদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। তাদের ধারণা ছয় জনের কেউই হয়তো আর বেঁচে নেই। আর যদি বেঁচে নাও থাকে, তাদের দেহ উদ্ধার করা হবে। এ লক্ষ্যেই নতুন করে উদ্ধার ও অনুসন্ধান অভিযান শুরু করা হবে।

মেরিল্যান্ডের গুয়েতামালার কনস্যুলেট বলেছে, তাদের যে দুই নাগরিক নিখোঁজ রয়েছে, তাদের একজনের বয়স ২০ এবং অপরজনের ৩০। এছাড়া তিন সন্তানের পিতা, যার বয়স ৪০, তিনিও লাতিন আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী শ্রমিক হিসাবে কাজ করছিলেন। জাহাজটি সেতুর যে পিলারে আঘাত করেছে, সেখানে একটি গর্ত মেরামতের কাজে ব্যস্ত ছিলেন ছয় জন নির্মাণ শ্রমিক। সেতুর সঙ্গে তারাও পানিতে পড়ে যান।

বাল্টিমোর কাউন্টির প্রশাসনিক কর্মকর্তা জনি ওলজেওস্কি বলেন, অবস্থা খুবই কঠিন। এই পুরো নদী আসলে বন্দর সংলগ্ন গভীর খাঁড়ি। পানি এখানে চল্লিশ থেকে পঞ্চাশ ফুট গভীর। তীব্র স্রোতের টানও আছে। এদিকে বেশ ঝোড়ো হাওয়া বইছে, পানিও অত্যন্ত শীতল। ফলে এখনও কেউ পানিতে রয়েছেন কিনা সেই নিয়ে  গভীর চিন্তা আছে সবাই। তবে ছয় জনের খোঁজে অনুসন্ধান চালাবে ডুবুরিরা।

ডালি নামের  দুর্ঘটনাগ্রস্থ জাহাজের নথিকরণ সিঙ্গাপুরের, যদিও মালিকানা বিখ্যাত ড্যানিশ সংস্থা মেরস্কের। প্রায় এক হাজার ফুট লম্বা এই বিশাল পণ্যবাহী জাহাজে একসঙ্গে দশ হাজার বিশ ফুটের কন্টেনার বোঝাই করা যায়। মার্কিন প্রশাসন ও বাল্টিমোরের পুলিশ জানিয়েছে, জাহাজের সব কর্মী ও নাবিক সুরক্ষিত আছে। দুর্ঘটনাগ্রস্ত জাহাজের দুই পাইলটসহ ২২ জনই ক্রুই ভারতীয় নাগরিক।

 

এআর
বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ 'হরমুজ প্রণালী' দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে বিধিমালা অমান্যকারীদের বিরুদ্ধে চরম কড়া ব্যবস্থার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির প্রণালী সংক্রান্ত প্রধান...
ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক অভিযানে যেসব বাণিজ্যিক প্রতিষ্ঠান ও নৌপরিবহন সংস্থা সরাসরি বা পরোক্ষভাবে লজিস্টিক সহায়তা যোগাচ্ছে, তাদের ওপর কড়া নজরদারি শুরু করেছে তেহরান। এ ধরনের সহায়তায় জড়িত...
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার উত্তেজনাপূর্ণ সম্পর্কের মাঝে এক বিরল কূটনৈতিক অগ্রগতির খবর পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে চলমান নৌ-উত্তেজনা প্রশমনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র...
হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলো থেকে প্রথমবারের মতো টোল বা মাশুল আদায় শুরু করেছে ইরান। বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজিবাবাই নিশ্চিত করেছেন, এই খাত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর