৮৬ বছর পর ক্যাঙ্গারুর হামলায় মানুষের মৃত্যু

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০১:৩১ পিএম

অস্ট্রেলিয়ার জাতীয় প্রাণী ক্যাঙ্গারু। দেশটিতে এই প্রাণী অনেক উঁচু মর্যাদা পেয়ে থাকেন। কিন্তু অসিদের আদরের এই ক্যাঙ্গারুর হাতে এক ব্যক্তি নিহতদের ঘটনায় পড়ে গেছে হৈ চৈ। 

কারণ, ক্যাঙ্গারু সাধারণত নিরীহ গোত্রের প্রাণী। এদের আক্রমণে কোন মানুষের মৃত্যু প্রায় বিরল ঘটনা। শেষবার এমন ধরনের খবর এসেছিলো সেই ১৯৩৬ সালে। 

এতো বছর পর আবারো শিরোনাম হলো ক্যাঙ্গারুর হাতে মানুষ নিহত হবার খবর। দেশটির ৭৭ বছরের এক ব্যক্তির মৃত্যুর জন্য সন্দেহ করা হচ্ছে একটি ক্যাঙ্গারুকে। 

মঙ্গলবার অস্ট্রেলিয়ার পুলিশ জানিয়েছে, ৮৬ বছরে প্রথম এমন মারাত্মক ক্যাঙ্গারু আক্রমণের ঘটনা ঘটেছে। ঘটনার সূত্রপাত গেলো রোববার। 

সেদিন বিকেলে বিকেলে পশ্চিম অস্ট্রেলিয়ার রেডমন্ডের এক বাড়ি থেকে আহত অবস্থায় এক বৃদ্ধকে উদ্ধার করেন তাঁর এক আত্মীয়। 

বৃদ্ধের গায়ে একাধিক আঘাতের চিহ্ন ছিলো। সঙ্গে সঙ্গেই অ্যাম্বুলেন্সকে খবর দেয়া হয়। কিন্তু অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছার আগেই ওই ব্যক্তি মারা যান। 

পুলিশ নিশ্চিত, ওই ব্যক্তিকে ক্যাঙ্গারু আক্রমণ করেছিল। অ্যাম্বুলেন্স কর্মীরা যখন ওই ব্যক্তিকে উদ্ধার করতে গিয়েছিলেন, তখন তাদের বাধা দিয়েছিলো ওই ক্যাঙ্গারু।

ক্যাঙ্গারুটি ওই বৃদ্ধের পোষ্য ছিলো বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার পুলিশ। কোন কারণে প্রাণীটি বিপজ্জনক হয়ে উঠেছিলো। এ কারণে তাকে গুলি করতে বাধ্য হয় পুলিশ। 

আরও পড়ুন: উত্তপ্ত নাগোরনো–কারাবাখ, যুদ্ধ গড়ালো তৃতীয় দিনে

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শেষবার ১৯৩৬ সালে ক্যাঙ্গারুর এ রকম প্রাণঘাতী এক হামলার ঘটনা ঘটেছিলও। 

উইলিয়াম ক্রিকশ্যাঙ্ক নামে ৩৮ বছর বয়সী এক ব্যক্তি ক্যাঙ্গারুর আক্রমণে মারা গিয়েছিলেন। কাঙ্গারুর আক্রমণে ওই ব্যক্তির চোয়াল ভেঙে গিয়েছিল এবং মাথায় আঘাত লেগেছিল।


একাত্তর/এসি

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর এইচ৫ (H5) স্ট্রেইন বা ধরন শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এর মধ্য দিয়ে অত্যন্ত সংক্রামক এই ভাইরাসটির উপস্থিতি এখন বিশ্বের সব মহাদেশেই নিশ্চিত হয়েছে।
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে হরমুজ প্রণালীর নিরাপত্তা রক্ষায় এবার আন্তর্জাতিক জোটে অংশ না নেয়ার কথা জানালো অস্ট্রেলিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে হরমুজ প্রণালীতে...
নিরাপত্তার অভাব ও নিজ দেশে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা পাওয়ার শঙ্কায় অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ইরানের নারী জাতীয় ফুটবল দলের পাঁচ সদস্য। মঙ্গলবার (১০ মার্চ) তারা আনুষ্ঠানিকভাবে এই আবেদন জানান।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে তাঁর ক্যানবেরার সরকারি বাসভবন 'দ্য লজ' থেকে মঙ্গলবার রাতে জরুরি ভিত্তিতে সরিয়ে নেয়া হয়েছে। একটি সম্ভাব্য নিরাপত্তা হুমকির খবরের পর দেশটির ফেডারেল...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর