উত্তপ্ত নাগোরনো–কারাবাখ, যুদ্ধ গড়ালো তৃতীয় দিনে

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০১:১৬ পিএম

আবারও উত্তপ্ত বিরোধপূর্ণ নাগোরনো–কারাবাখ অঞ্চল। এই অঞ্চলের দখল নিতে মুখোমুখি যুদ্ধে লিপ্ত হয়েছে দুই প্রতিবেশী দেশ আর্মেনিয়া ও আজারবাইজান।

সোমবার রাতভর দুই পক্ষের সেনাদের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। এখন পর্যন্ত প্রথম দিনের লড়াইয়ে হতাহতের সংখ্যা একশ’ ছাড়িয়ে গেছে বলে ধারনা করা হচ্ছে।

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান এক বিবৃতিতে জানিয়েছেন, যুদ্ধের প্রথম দিনেই অন্ততপক্ষে ৪৯ জন সেনার মৃত্যু হয়েছে। দুঃখজনক হলো, এটাই চূড়ান্ত সংখ্যা নয়।

অপরদিকে মঙ্গলবার রাতে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, তাদেরও ৫০ সেনার মৃত্যু হয়েছে।

আর্মেনিয়া বলছে, এখনও সংঘর্ষ চলছে। পরিস্থিতি খুবই ভয়াবহ। রোববার মধ্যরাতের পর আজারবাইজানের সেনা তিনটি জায়গায় কামান থেকে গোলা ছুড়তে থাকে।

অপরদিকে আজারবাইজান বলছে, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে। আর্মেনিয়াই উসকানি দিয়েছিল। আর্মেনিয়া সীমান্তে ল্যান্ডমাইন বিছিয়েছে এবং প্রচুর অস্ত্রশস্ত্র জড়ো করেছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই পক্ষকেই শান্ত থাকতে বলেছেন। দুই পক্ষের মধ্যে সবশেষ লড়াই থামাতে মধ্যস্থতার চেষ্টা করছে মস্কো।

আরও পড়ুন: চিকিৎসকদের রাজধানী প্রবণতা বাদ দিয়ে উপজেলায়ও সেবা দিতে হবে: প্রধানমন্ত্রী

আজারবাইজানের অভিযোগ, আগে আর্মেনিয়ার সেনা তিনটি জায়গায় আক্রমণ করেছিল। আজারবাইজানের সেনা তার জবাব দিয়েছে।

আর্মেনিয়া জানিয়েছে, আজারবাইজান সেনার পাশাপাশি বেসামরিক মানুষকে লক্ষ্য করেও আক্রমণ শানিয়েছে। নাগারনো-কারাবাখ নিয়ে আজারবাইজান কোন কথাই শুনতে চায় না।

উল্লেখ্য, নাগারনো-কারাবাখ আজারবাইজানের ভেতরে হলেও সেখানে প্রধাণত আর্মেনিয়ান জাতি গোষ্ঠির মানুষই থাকেন। এনিয়ে ২০২০ সালে এক রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়েছিল দু’দেশ।

 

একাত্তর/আরবিএস  

ড্রোন হামলার অভিযোগকে কেন্দ্র করে বন্ধ করে দেওয়ার এক সপ্তাহ পর ইরানের সঙ্গে সীমান্ত পুনরায় খুলে দিয়েছে আজারবাইজান।
আর্মেনিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বেসামরিক পরমাণু সহযোগিতা সংক্রান্ত একটি বহু বিলিয়ন ডলারের চুক্তি সই হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নোবেল পুরস্কার প্রাপ্য বলে মন্তব্য করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। তিনি ট্রাম্পকে শান্তিকামী নেতা হিসেবে আখ্যা দেন।
পশ্চিম কলম্বিয়ার আর্মেনিয়ার হামবোল্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক এবং কর্মকর্তাদের বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। 
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর