রানির শেষকৃত্যে দাওয়াত পায়নি রাশিয়াসহ তিন দেশ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০২:৩৯ পিএম

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে রাশিয়া, বেলারুশ এবং মিয়ানমারের কোনো প্রতিনিধিকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স একথা জানিয়েছে।

ইউক্রেনে রাশিয়া আকস্মিক হামলা চালানোয় ব্রিটেন ও এর পশ্চিমা মিত্র দেশগুলো রাশিয়ার মিত্র বেলারুশকে অর্থনৈতিক নিষেধাজ্ঞাসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।

এছাড়া, রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর নির্যাতন, নিপীড়ন, নির্বিচারে হত্যা এবং তাদের দেশত্যাগে বাধ্য করায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারও ব্রিটেনের নিষেধাজ্ঞার কবলে পড়েছে।

এ ছাড়া নির্বাচিত সু চি সরকারকে ক্ষমতাচ্যুত করায় মিয়ানমারের জান্তা সরকারের কর্মকর্তাদের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা জারি রয়েছে।

এসব কারণে রাশিয়া, বেলারুশ বা মিয়ানমারের কোনো প্রতিনিধি রানির শেষকৃত্যে অংশ নিতে পারবেন না। এনিয়ে এই তিন দেশ এখন পর্যন্ত কোন প্রতিক্রিয়া জানায়নি।

সোমবার লন্ডনে রানির শেষকৃত্যে ৫০০ জনের বেশি বিদেশি অতিথি উপস্থিত থাকবেন। এরই মধ্যে বিশ্বের অধিকাংশ দেশের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আরও পড়ুন: জম্মু কাশ্মীরে গভীর খাদে বাস, নিহত ৯ ও আহত ২৭

এ অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর স্ত্রী ফার্স্ট লেডি জিল বাইডেন এবং কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীরা অনুষ্ঠানে উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন।

যুক্তরাজ্যের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে, এমন সব দেশের নেতাকে আমন্ত্রণ জানানো হচ্ছে। এর মধ্য দিয়ে রানির শেষকৃত্য ঘিরে দেশটিতে বৃহৎ কূটনৈতিক জমায়েত হতে যাচ্ছে।

 

একাত্তর/আরবিএস  

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর