জম্মু কাশ্মীরে গভীর খাদে বাস, নিহত ৯ ও আহত ২৭

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০২:১০ পিএম

ভারতের জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৭ জন। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।  

৩৬ জন যাত্রী নিয়ে মিনিবাসটি গালি ময়দান থেকে পুঞ্চের দিকে যাচ্ছিলো। এ সময় ব্রারি নাল্লা এলাকার কাছে আসলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। 

সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা উদ্ধারকাজ চালাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এ ঘটনায় শোক জানিয়েছেন। 

আরও পড়ুন: প্রতিরোধের মুখে শান রাজ্যে পিছু হটেছে মিয়ানমার সেনারা

নিহত প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ রুপি সহায়তার ঘোষণা দিয়েছেন। আর আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতেরও নির্দেশ দিয়েছেন।

টুইট করে দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। তিনি লেখেন, পুঞ্চের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা গভীরভাবে বেদনাদায়ক।


একাত্তর/এসি

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাজ্যটির 'বিআর-৩৭৩'  মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই...
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় শিক্ষা সফর শেষে ফেরার পথে শিক্ষার্থীবাহী একটি বাস সড়ক থেকে ছিটকে পড়ে ২০ শিক্ষার্থী ও একজন প্রাপ্তবয়স্কসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। 
ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে একটি বাস রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।  
জাপানের গুনমা প্রিফেকচারের মিনাকামি এলাকায় কান-এতসু এক্সপ্রেসয়েতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে দুই জন।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর