ক্রিভি রিহে বাঁধে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, বন্যার আশঙ্কা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ০১:১৮ পিএম

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর ক্রিভি রিহে একটি বাঁধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এরইমধ্যে ওই অঞ্চলে বন্যার ঝুঁকির কারণে শহরের বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এ শহরেই তার জন্ম।  

বৃহস্পতিবার প্রকাশিত একটি নতুন ভিডিও'র কথা উল্লেখ করে জেলেনস্কি বলেন, আরেকটি জঘন্য হামলা চালিয়েছে রাশিয়া। ইনহুলেটস নদীর উপর ক্রিভি রিহ'তে একটি বাঁধকে লক্ষ্যবস্তু করা হয়েছে। 

বুধবার শহরটির প্রধান ওলেকসান্দর ভিলকুল জানান, রুশ হামলায় ক্রিভি রিহ শহরের দুইটি এলাকার ২২টি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। 

স্থানীয় কর্মকর্তারা বলছেন, ইনহুলেটস নদীতে পানির স্তর বিপজ্জনকভাবে বাড়ছে। বাঁধে রুশ হামলার ফলে সেখানে প্রতি সেকেন্ডে ১০০ কিউবিক মিটার পানি প্রবাহিত হচ্ছে।

ইউক্রেনের বিধায়ক ইন্না সোভসুন এক টুইট বার্তায় জানান, পানি পাম্পিং স্টেশনটি ধ্বংস হয়ে গেছে। বাঁধ ভেঙ্গে পড়েছে। আবাসিক ভবনগুলো নদী থেকে মাত্র কয়েক মিটার দূরে।

অনলাইনে পোস্ট করা একাধিক ভিডিওতে দেখা যায়, শহরের রাস্তা প্লাবিত হওয়ায় বাসিন্দাদের সরে যাওয়ার আহবান জানানো হয়েছে। 

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, গতকালের ওই ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি মস্কো। 

ইউক্রেনের অভিযোগ, অন্যান্য অঞ্চলে যুদ্ধে অনেকটা অগ্রসর হয়েছে ইউক্রেন এবং রুশ সেনাদের উপর লাগাতার হামলা চালাচ্ছে তারা। এসবের প্রতিশোধ নিতেই এ পাল্টা হামলা চালিয়েছে রাশিয়া।


একাত্তর/আরবিএস  

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর