রানির প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্ব নেতাদের ঢল

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১০:২৯ এএম

আর একদিন পরেই সোমবার অনুষ্ঠিত হবে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য। বিদায় জানানো হবে শেষ বারের মতো।

তার আগে ওয়েস্টমিনস্টার হলে রাখা রানির মরদেহের প্রতি শ্রদ্ধা জানাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন।

অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা লন্ডনে আসতে শুরু করেছেন।

রানির শেষকৃত্যে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে পাঁচ শতাধিক রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের। শেষকৃত্য অনুষ্ঠানে অতিথির সংখ্যা ধরা হয়েছে দুই হাজার ২০০।

অনুষ্ঠানে যোগ দিতে ইতোমধ্যে ব্রিটেন পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্টলেডি জিল বাইডেনও লন্ডনে অবস্থান করছেন। নিজের বিলাসবহুল লিমুজিন ‘দ্য বিস্ট’ ব্যবহারের অনুমতিও দেওয়া হয়েছে তাকে। প্রেসিডেন্ট জো বাইডেন ব্যতীত অন্য কোনো অতিথিকে ‘ভিভিআইপি’ সেবা দেওয়া হবে না বলে জানিয়েছে ব্রিটিশ সরকার।

বিশ্ব নেতাদের মধ্যে আরও আসছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, স্পেনের রাজা ফেলিপ ও রানি লেটিজিয়া। এ ছাড়াও আসবেন নরওয়ে, ডেনমার্ক, সুইডেন ও মোনাকো, জর্ডান, সার্বিয়া, রোমানিয়া, লুক্সেমবার্গ, টঙ্গা, বুলগেরিয়ার রাজা-রানিরা। আমন্ত্রণ জানানো হয়েছে ইউরোপের সব রাজপরিবারকে।

বুধবার ব্রিটিশ স্থানীয় সময় বিকেল ৫টায় ওয়েস্টমিনস্টার হলে শ্রদ্ধা জানাতে রানির মরদেহ রাখা হয়। সোমবার (১৯ সেপ্টেম্বর) অন্ত্যেষ্টিক্রিয়ার দিন সকাল সাড়ে ৬টা পর্যন্ত মরদেহ সেখানে রাখা হবে।

বুধবার রাজকীয় শোভাযাত্রার মধ্য দিয়ে দ্বিতীয় এলিজাবেথের মরদেহ বাকিংহাম প্যালেস থেকে ওয়েস্টমিনস্টার হলে নিয়ে আসা হয়। রানির জ্যেষ্ঠ সন্তান ও যুক্তরাজ্যের বর্তমান রাজা তৃতীয় চার্লস, তার দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারিসহ রাজপরিবারের সদস্যরা সেই শোভাযাত্রায় নেতৃত্ব দেন।

রয়্যাল পতাকায় মোড়া রানির কফিনের ওপরেই রাখা হয় তার মুকুট। রাস্তার দুই পাশে ছিল হাজারও মানুষের ভিড়।

গেল ৮ সেপ্টেম্বর ৯৬ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

সূত্র : বিবিসি


একাত্তর/এআর

থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের মা রানি সিরিকিত মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। এক বিবৃতিতে জানিয়েছে থাই রয়্যাল হাউসহোল্ড ব্যুরো।
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গারেট (৮২)। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ডেনমার্কের রাজ পরিবারের ওয়েবসাইটে দ্বিতীয়...
ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনে সবচেয়ে দীর্ঘ সময় ধরে আসীন ও বিশ্বের প্রবীণতম রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য শেষ হতে যাচ্ছে। ব্রিটেনকে দীর্ঘ ৭০ বছর ধরে শাসন করে আসা এই রানিকে শেষকৃত্যকে সামনে রেখে...
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে লন্ডনের ওয়েস্টমিনিস্টারে তিনি রানির মরদেহে শ্রদ্ধা জানান।এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর