রানি এলিজাবেথের মরদেহে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪৯ পিএম

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে লন্ডনের ওয়েস্টমিনিস্টারে তিনি রানির মরদেহে শ্রদ্ধা জানান।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। প্রয়াত রানির প্রতি শ্রদ্ধা জানিয়ে মরদেহের কাছে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন শেখ হাসিনা ও তার ছোট শেখ রেহানা।

এর আগে, ওয়েস্টমিনিস্টার প্যালেস হলে পৌঁছালে যুক্তরাজ্য পার্লামেন্টের স্পিকারের একজন প্রতিনিধি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়েস্টমিনিস্টার প্যালেসে হলে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনীম।

রানির মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অতিথি ভবন ল্যাংকাস্টার হাউজে যান। সেখানে রানির সম্মানে খোলা শোক বইয়ে তিনি সই করেন।

শোক বইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলায় শোকবার্তা লেখেন। রানির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বইয়ে শেখ হাসিনা লেখেন, বাংলাদেশের জনগণ, আমার পরিবার ও আমার ছোট বোন রেহানার পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন করছি।

image


প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও শোক বইয়ে সই করেন। শেখ রেহানা লেখেন, উনি আমার মন জয়করা একজন রানি। ওনাকে আমি খুব শ্রদ্ধা করতাম। তিনি ছিলেন আমাদের হৃদয়ের রানি এবং তিনি সব সময় তা থাকবেন।

পরে হাই কমিশনার সাইদা মুনা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা যখন রানির মরদেহে শ্রদ্ধা নিবেদন করছেন তখন তাদের অশ্রুসজল হতে দেখা গেছে।

তিনি বলেন, তারা দুঃখ ভারাক্রান্ত ছিলেন। রানি উনাদের দুই বোনকে খুব ভালো বাসতেন। একজনকে দেখলে আরেকজনের কথা জিজ্ঞেস করতেন।

সোমবার রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন লন্ডন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর স্থানীয় সময় সন্ধ্যায় লন্ডন থেকে নিউইয়র্কের উদ্দেশে রওয়ানা হবেন তিনি।

 

একাত্তর/এসএ

জীবন আর মৃত্যুর মাঝখানের এক ধূসর সীমান্তে দাঁড়িয়েছিলেন তিনি দীর্ঘ ১৩টি বছর। না ছিল কথা বলার শক্তি, না ছিল নিজের হাতে এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতা। অবশেষে ভারতের সুপ্রিমকোর্টের এক ঐতিহাসিক রায়ে সেই...
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের মা রানি সিরিকিত মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। এক বিবৃতিতে জানিয়েছে থাই রয়্যাল হাউসহোল্ড ব্যুরো।
স্পেনে তাপপ্রবাহে গত ১৬ দিনে ১১ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৮ আগস্ট) তৃতীয় কার্লোস স্বাস্থ্য ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে।
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সমুদ্রে একটি মেডিকেল হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর