ভবন ধসে জর্ডানে ১৪ জনের মৃত্যু

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৬:১৫ পিএম

জর্ডানের রাজধানী আম্মানে একটি চারতলা ভবন ধসে ১৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) উদ্ধার অভিযান শেষে এ তথ্য নিশ্চিত করেছেন সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক মুখাপাত্র।

 এ খবর জানা গেছে আলো জাজিরার এক প্রতিবেদনে।

বৃহস্পতিবার আম্মানের জাবাল-আল ওয়েইব্দে এলাকায় ওই চারতলা ভবনটি ধসে পড়ে। এই এলাকাটি রাজধানী আম্মানের সবচেয়ে পুরনো আবাসিক এলাকা। ঠিক কী কারণে ভবনটি ধসে পড়ল, তা এখনও নিশ্চিত করে জানা যায়নি।

এই ঘটনার পরপরই সেখানে উদ্ধার অভিযান শুরু করে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কর্মীরা। দুই দিনের অভিযান শেষে মোট ১৪ জনের মৃতদেহ উদ্ধার হয় ভবনটির ধ্বংসস্তুপ থেকে।

জর্ডানের স্থানীয় সংবাদমাধ্যমসমূহের তথ্য অনুযায়ী, পুরোনো সেই ভবনটির সংস্কার কাজ চলছিল। ওই কাজ চলার সময়ে বৃহস্পতিবার আকস্মিকভাবে ধসে পড়ে পুরো ভবনটি।

ধসে পড়ার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে জর্ডানের আইনশৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যে ভবনটির মালিকসহ সংস্কার কাজের সঙ্গে যুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছে।


একাত্তর/এসএ

জীবন আর মৃত্যুর মাঝখানের এক ধূসর সীমান্তে দাঁড়িয়েছিলেন তিনি দীর্ঘ ১৩টি বছর। না ছিল কথা বলার শক্তি, না ছিল নিজের হাতে এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতা। অবশেষে ভারতের সুপ্রিমকোর্টের এক ঐতিহাসিক রায়ে সেই...
লেবাননের উত্তরাঞ্চলের বন্দরনগরী ত্রিপোলিতে পাশাপাশি দুটো ভবন ধসে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের মা রানি সিরিকিত মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। এক বিবৃতিতে জানিয়েছে থাই রয়্যাল হাউসহোল্ড ব্যুরো।
স্পেনে তাপপ্রবাহে গত ১৬ দিনে ১১ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৮ আগস্ট) তৃতীয় কার্লোস স্বাস্থ্য ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর