রাশিয়াকে জাতিসংঘ মহাসচিবের সতর্কবার্তা

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১২:৩২ পিএম

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস পারমাণবিক সংঘাত নিয়ে আলোচনা অগ্রহণযোগ্য উল্লেখ করে ইউক্রেনীয় ভূখণ্ডকে একীভূত করতে তথাকথিত গণভোটের বিষয়ে রাশিয়াকে সতর্ক করেছেন। 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) নিরাপত্তা পরিষদের এক বৈঠকে তিনি রাশিয়ার প্রতি এই সতর্কবার্তা দেন। খবর: রয়টার্স। 

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) থেকে রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন, জাপোরিজ্জিয়া ও মাইকোলাইভের একাংশে গণভোট আয়োজন করবে মস্কোপন্থীরা। ধারণা করা হচ্ছে, এই গণভোটের ফল রাশিয়ার পক্ষে যাবে। এই গণভোটে কোনও স্বাধীন পর্যবেক্ষক থাকবে না। পশ্চিমা দেশগুলো ও ইউক্রেন এই গণভোটকে ‘লজ্জাজনক’ হিসেবে আখ্যায়িত করেছে।

নিরাপত্তা পরিষদের মন্ত্রী পর্যায়ের বৈঠকে গুতেরেস বলেন, তথাকথিত গণভোটের পরিকল্পনা নিয়ে তিনি উদ্বিগ্ন। এই বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও বক্তব্য দেবার কথা ছিল। কিন্তু গুতেরেসের মন্তব্যের সময় তিনি চেম্বারে উপস্থিত ছিলেন না।

গুতেরেস বলেন, একটি রাষ্ট্রের ভূখণ্ড আরেকটি রাষ্ট্রের সীমানায় একীভূত করা জাতিসংঘ চার্টার ও আন্তর্জাতিক আইনবিরোধী।

আরও পড়ুন: ভূখণ্ড রক্ষায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি রাশিয়ার 

এদিকে, বুধবার (২১ সেপ্টেম্বর) রাশিয়ার অখণ্ডতা রক্ষায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই হুমকির পর পারমাণবিক সংঘাতের আশঙ্কা নিয়ে পশ্চিমা সংবাদমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। গুতেরেস এমন আলোচনা একেবারে অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন।


একাত্তর/জো

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর