উত্তর প্রদেশে আলাদা দেয়াল ধসের ঘটনায় নিহত ১০

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ০১:৪২ পিএম

ভারতের উত্তর প্রদেশে চারটি আলাদা দেয়াল ধসের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। 

শনিবার (২৪ সেপ্টেম্বর) কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি। 

প্রতিবেদনে বলা হয়েছে, তিনদিন ধরে উত্তরপ্রদেশে ভারী বৃষ্টি হচ্ছে। এতে স্বাভাবিক জীবনযাত্রায় বিরূপ প্রভাব পড়েছে। ইটাওয়া ছাড়াও ফিরোজাবাদ ও বলরামপুরসহ আরও কয়েকটি জেলা থেকেও মৃত্যুর খবর পাওয়া গেছে।

ইটাওয়ার চন্দ্রপুরায় একটি বাড়ির দেয়াল ধসে পড়লে চার শিশুর মৃত্যু হয়। 

অন্যদিকে, কৃপালপুরে একটি পেট্রোল পাম্পের সীমানা দেয়াল ধসে এক বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়। 

আরেক দুর্ঘটনায় ইটাওয়ার আন্দাভা কে বাংলা গ্রামে বাড়ির দেয়াল ধসে ৩৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। 

চতুর্থ দুর্ঘটনাটি ঘটে আজমত আলী এলাকায়, যেখানে বাড়ির দেয়াল ধসে আরও তিন শিশুর মৃত্যু হয়। 

আরও পড়ুন: বহু বছরের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে ইরান

আগামী কয়েকদিন উত্তরপ্রদেশে ভারী বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস।

শুক্রবার বন্যাকবলিত এলাকায় জরিপ পরিচালনা করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ত্রাণ কার্যক্রম ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

একাত্তর/এসজে

বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর