পাকিস্তানের অর্থমন্ত্রীর পদত্যাগ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১২:২০ পিএম

পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল পদত্যাগের ঘোষণা দিয়েছেন। রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে এক টুইটবার্তায় এ তথ্য জানান তিনি।

এদিকে, পাঁচ বছর নির্বাসনে থাকার পর পাকিস্তানে ফিরে দেশটির অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন ইসহাক দার। তিনি সোমবার (২৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে একই বিমানে পাকিস্তানে ফিরছেন। 

সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সুপ্রিমো নওয়াজ শরিফ পুরো বিষয়টি তদারকি করছেন বলে জানা গেছে। পাকিস্তানের বিপর্যস্ত অর্থনীতি সামাল দিতে ইসহাক দারের বিকল্প নেই বলে মনে করেন নওয়াজ শরিফ। তিনি পাকিস্তানের পরবর্তী অর্থমন্ত্রী হিসেবে মিফতা ইসমাইলের স্থলাভিষিক্ত হবেন।

এদিকে, রোববার মিফতা তার পদত্যাগপত্র দাখিল করেছেন। ফলে কোনো বাধা ছাড়াই ইসহাক দার দায়িত্ব গ্রহণ করতে পারবেন। 

ইসহাক দার ইতোপূর্বে চারবার পাকিস্তানের অর্থমন্ত্রী ছিলেন। তিনি ২০১৭ সালের অক্টোবরে লন্ডন পাড়ি জমান, সেখানেই এত দিন অবস্থান করছিলেন। 

তিনি অভিযোগ করেন, সাবেক বিচারপতি সাকিব নিসার পিএমএল-এন সরকারকে উৎখাত করার জন্য ভুয়া মামলার তদন্ত করার জন্য যে যৌথ তদন্ত দল গঠন করেছিলেন, তাদের হাত থেকে রক্ষা পেতে সরে এসেছেন।

নওয়াজ শরিফ চিকিৎসার জন্য ২০১৯ সালে লন্ডন গেলে ইসহাক দার আবার তার ঘনিষ্ঠ হন। তিনি প্রায় প্রতিদিন নওয়াজের সাথে সময় কাটাতেন, গুরুত্বপূর্ণ ইস্যুতে তাকে পরামর্শ দিতেন।

আরও পড়ুন: ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হতে চলেছেন জর্জিয়া মেলোনি

পিটিআই প্রধান ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব প্রস্তুতির সময় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া লন্ডন থেকেই তিনি পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট গঠনে ভূমিকা রাখেন।

একাত্তর/এসজে

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর