জাপানি ইয়েনকে ছাড়িয়ে লেনদেনে বিশ্বে চতুর্থ চীনা মুদ্রা

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৫:১৮ পিএম

করোনা পরবর্তী আন্তর্জাতিক বাজার ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব কাটিয়ে নিজ মুদ্রার মান ধরে রেখেছে চীন। আন্তর্জাতিক লেনদেনে চীনা মুদ্রা রেনমিনবি বা আরএমবি'র ব্যবহার বেড়েছে। এর ফলে জাপানি ইয়েনকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম পেমেন্ট মুদ্রায় পরিণত হয়েছে আরএমবি। 

সম্প্রতি চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অফ চায়না (পিবিসি) জানায়, ২০২১ সালে আন্তর্জাতিক লেনদেনে আরএমবি'র ব্যবহার ৩৬.৬ ট্রিলিয়ন ইউয়ানে (৫.২৪ ট্রিলিয়ন মার্কিন ডলার) পৌঁছায়, যা ২০২০ সালের তুলনায় ২৯.০ শতাংশ বেশি।

ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন (সুইফট)-এর পরিসংখ্যান অনুসারে, ২০২১ সালের ডিসেম্বরে আরএমবি'র আন্তর্জাতিক পেমেন্ট শেয়ার ২.৭ শতাংশ পর্যন্ত বাড়ে। 

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চায়না রেডিও ইন্টারন্যাশনাল বলেছে, চলতি বছরের জানুয়ারিতে আরএমবি'র পেমেন্ট শেয়ার ৩.২ শতাংশ পর্যন্ত বাড়ে, যা একটি রেকর্ড।

আরও পড়ুন: সাজেদা চৌধুরীর আসনে ভোটগ্রহণ পাঁচ নভেম্বর

এদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর হিসেবে অনুসারে, ২০২২ সালের প্রথম প্রান্তিকে বৈশ্বিক বৈদেশিক মুদ্রার রিজার্ভে আরএমবি'র অংশ ছিল ২.৮৮ শতাংশ, যা ২০১৬ সালের ১.৮ শতাংশের চেয়ে বেশি। 

চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) বলছে, তাদের রাষ্ট্র পরিচালনা নীতি ও উদ্যোগের কারণে ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে এ মুদ্রার লেনদেন আরও বাড়বে। 


একাত্তর/আরবিএস  

ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর