ভিয়েতনামে টাইফুন নোরুর তাণ্ডবে নিহত আট

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৫:২০ পিএম

টাইফুন নোরু বুধবার ভোরে ভিয়েতনামের জনপ্রিয় উপকূলীয় রিসোর্ট শহর 'দানাং' -এ আঘাত হেনেছে। শক্তিশালী বাতাস এবং ভারী বৃষ্টিপাতের ফলে ওই অঞ্চলের কয়েক হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত আট জনের মৃত্যু খবর পাওয়া গেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ২৮ সেপ্টেম্বর ভোর ৪টার দিকে টাইফুনের কেন্দ্রের অবস্থান ছিল দানাং এবং কোয়াং ন্যামের মাঝামাঝি।  

ন্যাশনাল সেন্টার ফর হাইড্রোমেটিওরোলজিক্যাল ফোরকাস্টিং বলেছে, এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ১০৩ থেকে ১১৭ কিলোমিটার (৬৪-৭২ মাইল)।

জয়েন্ট টাইফুন সতর্কীকরণ কেন্দ্রের মতে, পরে বাতাসের বেগ কমে ঝড়টি দুপুরের ঠিক আগে ক্যাটাগরি-১ হারিকেনের সমতুল্য হয়ে গেছে। কিন্তু ঐতিহাসিক শহর হোইআন এবং দানাং বন্যার কবলে পড়েছে।

ভিয়েতনামের তৃতীয় বৃহত্তম শহর দানাং-এ প্রবল ঝড়ো হাওয়ায় উঁচু ভবনগুলি কেঁপে ওঠে। ল্যাম্প পোস্টের পাশপাশি রাস্তায় গাছপালা উপড়ে পড়েছে। অনেক বাড়ির ছাদ উড়ে যায়। অনেক অঞ্চলে বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ সংযোগ। 

ভিয়েতনামের রাষ্ট্রীয় নিউজ এজেন্সি পরিচালিত ইংরেজি সংবাদপত্র ভিয়েতনাম নিউজ অনুসারে, মঙ্গলবার পর্যন্ত চার লাখ লোকসহ এক লাখের বেশি পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে প্রায় ১১ হাজার বিদেশি পর্যটক এবং সাত হাজার অভ্যন্তরীণ দর্শনার্থী সেখানে অবস্থান করছেন।

সরকার আরও বলেছে, স্থানীয় কর্তৃপক্ষ তিন লাখ শ্রমিকসহ প্রায় ৫৮ হাজার নৌকাকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।

বাতাসের গতিবেগ প্রাথমিকভাবে আশঙ্কার চেয়ে কম ছিল, কিন্তু পূর্বাভাসকারীরা বলেছেন যে দিনভর ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে ও ভূমিধস এবং গুরুতর বন্যার সতর্কবার্তা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা ১৬০০ ছাড়িয়েছে

প্রতিরক্ষা মন্ত্রণালয় উদ্ধার ও ত্রাণ অভিযানের প্রস্তুতির জন্য সাঁজোয়া যান এবং নৌযানে সজ্জিত প্রায় ৪০ হাজার সৈন্য এবং দুই লাখ মিলিশিয়া সদস্যদের একত্রিত করা হয়েছে।

ভিয়েতনামের প্রায় অর্ধেক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া দানাং -সহ বেশ কয়েকটি প্রদেশে স্কুল এবং অফিস বন্ধ রয়েছে। 

সবশেষ মঙ্গলবার ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট কাউন্সিল জানিয়েছে, পাঁচজন উদ্ধারকর্মীসহ টাইফুন-সম্পর্কিত ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে।


একাত্তর/আরবিএস  

মধ্যপ্রাচ্যে ইরানের চালানো প্রথম দফার হামলায় গুরুতর আহত আরও এক মার্কিন সেনা সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার, মার্কিন সেন্ট্রাল কমান্ড এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। এর...
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে রাজধানী কারাকাসে পরিচালিত মার্কিন হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন।
দক্ষিণ সিরিয়ায় জাতিগত সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পরিস্থিতি শান্ত করতে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী পাঠিয়েছে কর্তৃপক্ষ।
নাইজেরিয়ার কেন্দ্রীয় রাজ্য বেনুয়েতে আবারও ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। সন্দেহভাজন মিলিশিয়া বন্দুকধারীদের হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর