মার্কিন হামলায় নিহত অন্তত ১০০: ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ১১:০৬ এএম

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে রাজধানী কারাকাসে পরিচালিত মার্কিন হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো কয়েক ডজন মানুষ।

বুধবার (৭ জানুয়ারি) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো এই তথ্য নিশ্চিত করেন।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে কাবেলো বলেন, এ পর্যন্ত, আমি আবার বলছি, এ পর্যন্ত ১০০ জন নিহত এবং প্রায় একই সংখ্যক মানুষ আহত হয়েছেন। আমাদের দেশের ওপর এই হামলা ছিল ভয়াবহ।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, আটকের সময় মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস আহত হন। তবে তারা বর্তমানে ‘সুস্থ হয়ে উঠছেন’।

চলতি সপ্তাহে নিউইয়র্কের এক আদালতে হাজির করার সময় উভয়কেই নিজের পায়ে হেঁটে চলাচল করতে দেখা গেছে।

একাত্তর/আরএ
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের দুই মাস পর মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ৫০৯ জনে দাঁড়িয়েছে। তবে এখনো বহু মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 
ভেনেজুয়েলায় গত জুনে পরপর আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ৪৩৮ জনে দাঁড়িয়েছে।
রাশিয়া-নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় এক ভয়াবহ বোমা হামলায় রাশিয়ার কৃষ্ণসাগর বহরের উচ্চপদস্থ কর্মকর্তা রবার্ট শাগিভ নিহত হয়েছেন। দ্য নিউইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী, ৪৯ বছর বয়সী শাগিভ মূলত ইউক্রেনের...
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের কয়েক সপ্তাহ পরও থামেনি ধ্বংসস্তূপে জীবনের খোঁজ। মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৫৬১ জনে পৌঁছেছে।
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর