বোলসোনারোর পক্ষ নিয়ে তোপের মুখে নেইমার

আপডেট : ০১ অক্টোবর ২০২২, ০৮:২৮ পিএম

বিতর্ক যেন পিছু ছাড়ে না ব্রাজিলের ফুটবল সুপারস্টার নেইমারের। ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বিতর্কিত প্রার্থী জাইর বোলসোনারোকে সমর্থন জানিয়ে নতুন বির্তকে জড়িয়েছেন তিনি। 

বৃহস্পতিবার প্রেসিডেন্ট হিসেবে পুননির্বাচনে বোলসোনারোকে সমর্থন দিয়ে নেইমার নির্বাচনী প্রচারের গানের সঙ্গে নেচে একটি টিকটক ভিডিও পোস্ট করেন।

নির্বাচনের তিন দিন আগে এমন কাণ্ড করে এখন ব্রাজিলের বামপন্থীদের রীতিমতো তোপের মুখে পড়েছেন নেইমার। লুলা ডি সিলভার সমর্থকরা এক হাত নিচ্ছেন পিএসজি তারকার। 

অসাধারন এক সেলিব্রেটি সমর্থন লাভ করেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। 

নেইমারের সমর্থনের প্রতি বোলসোনারো নিজের অভিমত দিতে একটুও দেরী করেননি। কিন্তু নেইমারের এই সমর্থন কোনভাবেই মেনে নেয়নি বামপন্থী সমর্থকরা। 

সামাজিক যোগাযোগমাধ্যমে তথাকথিত গণতন্ত্রের অনুসারীদের আক্রমণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ব্রাজিলের তারকা ফুটবলার।

ব্রাজিলে প্রেসিডেন্ট পদে নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে রোববার। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন বোলসোনারো ও সাবেক প্রেসিডেন্ট লুলা ডা সিলভা। 

নেইমারের ইনস্টগ্রাম ও টুইটারের ফলোয়ার্সের সংখ্যা যথাক্রমে প্রায় ১৮০ ও ৫৮ মিলিয়ন। তার সমালোচনাকারীদের মধ্যে ব্রাজিলের এক সাবেক তারকাও রয়েছেন। 


একাত্তর/এআর


ব্রাজিলের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে আয়োজিত এক নতুন জরিপে বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও ডানপন্থী সিনেটর ফ্ল্যাভিও বোলসোনারোর বিরুদ্ধে সামান্য...
ব্রাজিলের কট্টর-ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর একজন সমর্থক বামপন্থী প্রাক্তন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সমর্থককে ছুরিকাঘাতে হত্যা করেছে। চলতি বছরের নির্বাচনের আগে এই নিয়ে নতুন করে...
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
কুমিল্লার মুরাদনগরে জমি-সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় খালেদা আক্তার নামে এক নারী (৭০) ও মঞ্জুরুল আলম টিটু নামে (৩৬) এক যুবক নিহত হয়েছেন।
লোহিত সাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালীর কৌশলগত উপকূলীয় এলাকা হাতছাড়া হয়ে সামরিক ও ভূ-রাজনৈতিকভাবে চরম বিপাকে পড়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সৌদি-সমর্থিত সরকারি বাহিনী।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর