ব্রাজিল: বোলসোনারো সমর্থকের ছুরিকাঘাতে লুলা সমর্থক নিহত

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩৫ পিএম

ব্রাজিলের কট্টর-ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর একজন সমর্থক বামপন্থী প্রাক্তন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সমর্থককে ছুরিকাঘাতে হত্যা করেছে। চলতি বছরের নির্বাচনের আগে এই নিয়ে নতুন করে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে দেশটিতে।  

শুক্রবার ব্রাজিলের পশ্চিম-মধ্য রাজ্য মাতো গ্রোসোতে এই সহিংসতা ঘটেছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।  

এ হামলার বিষয়ে প্রেসিডেন্ট বোলসোনারোর কার্যালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। 

পুলিশ জানিয়েছে, মধ্যপশ্চিমের রাজ্য মাতো গ্রোসোতে লুলা ও বোলসোনারো সমর্থকদের মধ্যে তুমুল বাকবিতণ্ডার এক পর্যায়ে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। ২৪ বছর বয়সী রাফায়েল সিলভা দে অলিভেইরা ৪২ বছর বয়সী বেনেদিতো কারদোসো সান্তোসকে ছুরিকাঘাত করেন। 

এদিকে হামলার পরপরই সন্দেহভাজন রাফায়েলকে আটক করে পুলিশ। পরে তিনি হত্যার বিষয়টি স্বীকার করেন। পড়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।  

শুক্রবার রিও ডি জেনেরিওতে সাংবাদিকদের সাথে কথা বলার সময় বামপন্থী নেতা লুলা ছুরিকাঘাতের বিষয়ে মন্তব্য করে বলেন, নির্বাচন প্রক্রিয়ায় ঘৃণার পরিবেশ ছিল যা সম্পূর্ণ অস্বাভাবিক। 

লুলা আরও পরামর্শ দিয়েছেন যে, এসব হামলার তদন্ত করা উচিত। হামলার বিষয়ে কেউ নির্দেশ দিয়েছিল কিনা বা এটি একটি রাজনৈতিক কৌশল কিনা, তা স্পষ্ট করা জরুরি।

একটি বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচের আমেরিকা বিভাগের পরিচালক জুয়ানিটা গোয়েবার্টাস এস্ট্রাডা বলেছেন, কারদোসো হত্যাকাণ্ডের জন্য "সকল প্রার্থীর উদ্যমীভাবে নিন্দা করা উচিত" এবং "ব্রাজিলিয়ানরা শান্তিপূর্ণ নির্বাচনের রাজনৈতিক আলোচনা হওয়া উচিত। 

এর আগে জুলাই মাসে একই ধরণের হামলা হয়েছিল। বিরোধী ওয়ার্কার্স পার্টির একজন স্থানীয় কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছিল বলসোনারোর আরেক সমর্থক। 

আরও পড়ুন: আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের রাজা হলেন তৃতীয় চার্লস

দক্ষিণ আমেরিকার দেশটিতে আসন্ন সাধারণ নির্বাচনের আগে এ ধরণের হত্যাকাণ্ডের ফলে নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ কারণে সমালোচনার মুখে পড়েছেন বর্তমান প্রেসিডেন্ট বোলসোনারো।  

ব্রাজিলের সবশেষ জনমত জরিপগুলোতে দেখা গেছে, আসন্ন নির্বাচনে বোলসোনারো থেকে অনেকটাই এগিয়ে আছেন লুলা।  

 

একাত্তর/আরবিএস 

ব্রাজিলের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে আয়োজিত এক নতুন জরিপে বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও ডানপন্থী সিনেটর ফ্ল্যাভিও বোলসোনারোর বিরুদ্ধে সামান্য...
নিউইয়র্কের অন্যতম ব্যস্ত ও পর্যটকে ভরা টাইমস স্কয়ারে সোমবার দিনের আলোতেই ঘটেছে এক ভয়াবহ হামলা। এক নারী পথচারীদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত চালিয়ে একজনকে হত্যা ও অন্য একজনকে গুরুতর আহত করার পর...
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাজ্যটির 'বিআর-৩৭৩'  মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই...
বিশ্ব রাজনীতিতে এখন ড্রামাটিক মোড়ের অভাব নেই, আর সেই আগুনে ঘি ঢাললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। বার্সেলোনায় আয়োজিত প্রগতিশীল নেতাদের এক আন্তর্জাতিক সম্মেলনে দাঁড়িয়ে তিনি সরাসরি...
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
কুমিল্লার মুরাদনগরে জমি-সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় খালেদা আক্তার নামে এক নারী (৭০) ও মঞ্জুরুল আলম টিটু নামে (৩৬) এক যুবক নিহত হয়েছেন।
লোহিত সাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালীর কৌশলগত উপকূলীয় এলাকা হাতছাড়া হয়ে সামরিক ও ভূ-রাজনৈতিকভাবে চরম বিপাকে পড়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সৌদি-সমর্থিত সরকারি বাহিনী।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর