চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন সভান্তে প্যাবো

আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ০৫:২১ পিএম

চিকিৎসাশাস্ত্রে এ বছরের নোবেল পুরস্কার জিতেছেন সুইডিশ চিকিৎসাবিদ সভান্তে প্যাবো।

সোমবার (৩ অক্টোবর) বাংলাদশ সময় বিকেল সাড়ে তিনটায় চিকিৎসাশাস্ত্রে এ বছরের নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করে নোবেল অ্যাসেম্বলি। 

তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে, 'বিলুপ্ত মানব প্রজাতি ও মানব বিবর্তনের সাথে সম্পর্কিত জিনোম' নিয়ে আবিষ্কারের জন্য সভান্তে প্যাবোকে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার দেয়া হয়েছে।

তার অগ্রগামী গবেষণার মাধ্যমে পাঁবো আপাতদৃষ্টিতে অসম্ভব কিছু অর্জন করেছেন। আধুনিক মানুষের পূর্বসূরি নিয়ান্ডারথালের জিনোম সিকোয়েন্সিং করেন তিনি। এছাড়াও ডেনিসোভা নামের অজানা এক হোমিনিন-ও আবিষ্কার করেন তিনি। 

তার গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো, ৭০ হাজার বছর আগে আফ্রিকা থেকে মাইগ্রেশনের মাধ্যমে ওই বিলুপ্ত হোমিনিনের জিন বর্তমান হোমো স্যাপিয়েন্সে স্থানান্তর হয়েছিলো তা আবিষ্কার করা।

জিনের এই প্রাচীন স্থানান্তর বর্তমান চিকিৎসাশাস্ত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা, মানুষের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে জীবাণুর সংক্রমণ কিভাবে প্রভাবিত করে তা বুঝতে সাহায্য করে এটি। 

পাঁবোর গবেষণাকর্ম বিজ্ঞানের সম্পূর্ণ নতুন এক শাখার জন্ম দিয়েছে, যার নাম প্যালিওজিনোমিকস। আধুনিক মানুষ কেনো অনন্য হোমো স্যাপিয়েন্সের সাথে বিলুপ্ত মানব প্রজাতির পার্থক্য নির্ণয়ের মাধ্যমে তা বুঝতে সাহায্য করে তার কাজ।  

১৯৫৫ সালে সুইডেনের রাজধানী স্টকহোমে জন্মগ্রহণ করেন সভান্তে প্যাবো। ১৯৮৬ সালে আপসালা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রী লাভ করেন তিনি।

তিনি ১৯৯৯ সালে জার্মানির লিপজিগে ম্যাক্স প্ল্যাঙ্ক ইন্সটিটিউট ফর ইভোল্যুশনারি অ্যানথ্রোপলজি প্রতিষ্ঠা করেন, যেখানে তিনি এখনও কর্মরত। এছাড়াও জাপানের ওকিনাওয়া ইন্সটিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজিতে অধ্যাপক হিসেবে কর্মরত তিনি। 

উল্লেখ্য, আগামী ৪, ৫, ৬, ৭ ও ১০ অক্টোবর যথাক্রমে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে এ বছরের নোবেল জয়ীদের নাম ঘোষণা করা হবে। 


একাত্তর/এসজে

কানাডার প্রখ্যাত কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও ধ্রুপদী সাহিত্যের অধ্যাপক অ্যান কারসন সমকালীন বিশ্বসাহিত্যের অন্যতম পথপ্রদর্শক। প্রাচ্যের গ্রিক সাহিত্য ও পৌরাণিক কাহিনীকে আধুনিক জীবন, কাব্য এবং গদ্যের...
সাহিত্যে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মাননা ‘নোবেল পুরস্কার ২০২৬’ অর্জন করেছেন কানাডার খ্যাতনামা কবি, প্রাবন্ধিক ও ধ্রুপদী সাহিত্যের শিক্ষক অ্যান কারসন।
অপ্রতিসম বা ‘মিরর ইমেজ’ (আয়নায় প্রতিফলিত প্রতিচ্ছবির মতো) অণুর দীর্ঘদিনের এক জটিল রহস্য সমাধানে ২০২৬ সালের রসায়নে নোবেল পুরস্কার জিতেছেন ফরাসি রসায়নবিদ অঁরি কাগান ও জাপানি বিজ্ঞানী কেনসো সোয়াই। 
মহাবিশ্বের গভীরতম রহস্য উন্মোচন ও ‘মহাজাগতিক উচ্চ-শক্তিসম্পন্ন নিউট্রিনো’ আবিষ্কারে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছর পদার্থবিজ্ঞানে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার অর্জন করেছেন ৮২ বছর বয়সী...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর