পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি ছয় দশকের মধ্যে সর্বোচ্চ: বাইডেন

আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ০৫:০০ পিএম

১৯৬২ সালের কিউবান মিসাইল সংকটের পর গত ৬০ বছরে পৃথিবী পারমাণবিক বিপর্যয়ের সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে ডেমোক্র্যাটিক পার্টির তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বাইডেন বলেন, ইউক্রেনে বাধার সম্মুখীন হয়ে পুতিন কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের যে হুমকি দিয়েছেন তা তিনি মজা করে দেননি। 

যুক্তরাষ্ট্র পুতিনের যুদ্ধ থেকে বের হওয়ার কৌশল 'বোঝার চেষ্টা করছিলো' বলেও মন্তব্য করেন তিনি। 

পুতিনের পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকিকে গুরুত্বের সাথে নেয়া উচিৎ বলে আগেও সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। 

তবে গত সপ্তাহে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান বলেন, মস্কোর ইঙ্গিত সত্ত্বেও, রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নেয়ার কোনো প্রমাণ এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র পায়নি। 

সম্প্রতি রাশিয়ার দখল করা চার অঞ্চলসহ বেশ কিছু এলাকা পুনর্দখল করে নিয়েছে ইউক্রেন। 

যুদ্ধক্ষেত্রে বাধার সম্মুখীন হলে রাশিয়া বিধ্বংসী অস্ত্র ব্যবহার করতে পারে গত কয়েক মাস ধরে সতর্ক করে আসছেন মার্কিন কর্মকর্তারা। 

আরও পড়ুন: কে এই অ্যালেস বিয়ালিয়াৎস্কি?

বাইডেন বলেন, রাশিয়ার সামরিক বাহিনী যেহেতু উল্লেখযোগ্যভাবে খারাপ পারফরম্যান্স করছে, সুতরাং পুতিন পারমাণবিক, জৈব বা রাসায়নিক অস্ত্র ব্যবহারের হুমকি স্রেফ মজার ছলে দেননি। 

কেনেডি ও কিউবান মিসাইল সংকটের পর থেকে পৃথিবী এই প্রথমবার সরাসরি পারমাণবিক হামলার আশঙ্কায় রয়েছে বলে মন্তব্য করেন তিনি। গত শুক্রবার এক বক্তৃতায় পুতিন বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে জাপানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে উদাহরণ সৃষ্টি করেছিলো যুক্তরাষ্ট্র। তার এ মন্তব্য পশ্চিমা দেশগুলোর নজর এড়ায়নি। 


একাত্তর/এসজে

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর