অভিবাসী সংকট: নিউইয়র্কে জরুরি অবস্থা

আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ১১:২৫ এএম

নিউইয়র্ক সিটিতে অভিবাসী সংকট মোকাবেলায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন শহরের মেয়র এরিক অ্যাডামস। 

শনিবার (৮ অক্টোবর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে দৈনিক পাঁচ-ছয়টি বাস নিউইয়র্ক সিটিতে প্রবেশ করছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন অ্যাডামস। শহরের আশ্রয় কেন্দ্রগুলোতে থাকা প্রতি পাঁচজনের একজন শরণার্থী বলেও জানিয়েছেন তিনি।

সাম্প্রতিক সময়ে টেক্সাস, অ্যারিজোনা ও ফ্লোরিডার মতো রিপাবলিকান রাজ্যগুলো শরণার্থীদের ডেমোক্র্যাটিক রাজ্যগুলোতে পাঠিয়ে দিচ্ছে। ফলে গত এপ্রিলের পর থেকে নিউইয়র্কে ১৭ হাজারেরও বেশি অভিবাসী প্রবেশ করেছেন। 

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে অভূতপূর্ব সংখ্যক অভিবাসীর আগমনের ফলে হোয়াইট হাউজে উদ্ভূত বিরুপ পরিস্থিতির কারণে এমনটা ঘটছে বলে ধারণা করা হচ্ছে। 

বিপুল সংখ্যক অভিবাসীদের পেছনে এই অর্থবছরে নিউইয়র্কের এক বিলিয়ন ডলার খরচ হতে পারে। পরিস্থিতি মোকাবেলায় ফেডারেল ও কেন্দ্রীয় সরকারের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন মেয়র অ্যাডামস। 

তিনি বলেন, 'নিউইয়র্কাররা রেগে আছে। আমিও রেগে আছি। আমরা এটি চাইনি। হাজার হাজার শরণার্থীকে সহায়তা দেয়ার কোনো কথা ছিল না আমাদের।' 

রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে শহরের সামাজিক সেবা ব্যবস্থাকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। 

আরও পড়ুন: রুশদের পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত করা হচ্ছে: জেলেনস্কি

অভিবাসী আগমনের হার কমাতে ও বাইডেন প্রশাসনের ওপর চাপ বাড়াতে টেক্সাস, অ্যারিজোনা ও ফ্লোরিডা রাজ্য অভিবাসীদের ডেমোক্র্যাটিক প্রধান রাজ্যগুলোতে পাঠিয়ে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। 

এসব রাজ্যের কয়েকটি শহর থেকে অভিবাসীদের বিনামূল্যে বাসে করে নিউইয়র্কের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে বলে জানা গেছে। 


একাত্তর/এসজে

মার্কিন অভিবাসন নীতিতে বড় ধরনের কড়াকড়ি আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নতুন এক নীতিমালার মাধ্যমে এখন থেকে ভিসা আবেদনের ক্ষেত্রে বিশেষ শর্ত জুড়ে দেয়া হয়েছে। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, যারা নিজ...
স্থল ও জলপথে বিপজ্জনক অভিবাসন রুটগুলোতে প্রাণহানির মিছিল থামছেই না। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, গত এক বছরে...
নিউইয়র্কের নির্বাচনে দুটি গুরুত্বপূর্ণ পদে জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা। নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারক পদে সোমা সাঈদ এবং সিটি কাউন্সিলর পদে শাহানা হানিফ বিজয়ী হয়েছেন। 
নিউইয়র্ক সিটিতে ইতিহাস গড়ে ১১১তম মেয়র হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। নিউইয়র্ক সিটির ইতিহাসে তিনি প্রথম মুসলিম মেয়র। ৩৪ বছর বয়সী মামদানি প্রায় ৫০ শতাংশ ভোট পেয়ে প্রাক্তন গভর্নর...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর