দুই সপ্তাহে সপ্তম ক্ষেপণাস্ত্র ছুঁড়লো উত্তর কোরিয়া

আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ১১:৪৯ এএম

তিনদিনের ব্যবধানে আবারও দুটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছে উত্তর কোরিয়া। এ নিয়ে গত দুই সপ্তাহে সাতবার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো দেশটি। 

রোববার (৯ অক্টোবর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ভোররাত পৌনে দুইটা নাগাদ ক্ষেপণাস্ত্র দুটি উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে জাপান। 

জাপানের প্রতিরক্ষামন্ত্রী তোশিরো ইনো জানান, প্রথম মিসাইলটি ১টা ৪৭ মিনিটে ও দ্বিতীয়টি তার ছয় মিনিট পর উৎক্ষেপণ করা হয়। এ দুটো প্রায় ১০০ কিলোমিটার উপরে উঠে ৩৫০ কিলোমিটার দুরত্ব অতিক্রম করে। 

টোকিও উত্তর কোরিয়ার এ ধরনের আচরণের পুনরাবৃত্তি বরদাস্ত করবে না বলে হুঁশিয়ার করে দেন তিনি। 

মিসাইল দুটো জাপানের অর্থনৈতিক জোনের ঠিক বাইরে পড়ে বলে জানানো হয়েছে। এগুলো ঠিক কী ধরনের মিসাইল ছিল, আর এগুলো সাবমেরিন থেকে ছোঁড়া হয়েছিলো কিনা তা খতিয়ে দেখছে জাপান।

এদিকে দক্ষিণ কোরিয়া বলছে, উত্তর কোরিয়ার এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের অর্থ হতে পারে তারা ২০১৭ সালের পর প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে। 

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানিয়েছে, এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়ে মিত্রদের সাথে নিবিড় আলাপ-আলোচনা চলছে। এসব পরীক্ষা উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ও ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের 'অস্থিতিশীল প্রভাব'কে তুলে ধরে বলেমন্তব্য করেছে তারা। 

তবে, সাম্প্রতিক এসব পরীক্ষা যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশের সদস্যদের প্রতি হুমকি নয় বলে আবারও জানিয়েছে যুক্তরাষ্ট্র। 

আরও পড়ুন: হ্যাকিংয়ের শিকার ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল

হাওয়াইয়ে অবস্থিত মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড এক বিবৃতিতে বলে, রিপাবলিক অব কোরিয়া ও জাপানের প্রতিরক্ষার প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকার এখনও লৌহের মতো দৃঢ়। 

জাপানের পররাষ্ট্র মন্ত্রনালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের পারমাণবিক অস্ত্র বিষয়ক দূত এক টেলিফোন আলাপে উত্তর কোরিয়ার এই আচরণ নিয়ে আলোচনা করেছেন। এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা সিভিল অ্যাভিয়েশনের জন্য ঝুঁকি এবং ওই অঞ্চলের শান্তি ও নিরাপত্তাকে বিঘ্নিত করে বলে একমত তারা। 


একাত্তর/এসজে

জাপানের উত্তর উপকূলে আঘাত হেনেছে রিখটার স্কেলে সাত দশমিক দুই মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প। তবে স্বস্তির বিষয় হলো, এই শক্তিশালী কম্পনের পরও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং বড়ো ধরনের কোনো...
উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ভূ-রাজনীতির এক টানটান উত্তেজনার মধ্যে দীর্ঘ সাত বছর পর সোমবার উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে ২০১৯ সালে তাঁর শেষ সফরের তুলনায় এবারের পিয়ংইয়ংয়ের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন।...
বিশ্বরাজনীতির সh নিয়মনীতি ও নিষেধাজ্ঞা বুড়ো আঙুল দেখিয়ে আবারও পরমাণু অস্ত্রের হুঙ্কার দিলেন উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন। বৃহস্পতিবার উত্তর কোরিয়া সম্পূর্ণ নতুন একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর