যুদ্ধবিরতির মাঝেই হরমুজে মার্কিন-ইরান সরাসরি সংঘাত

আপডেট : ২৮ মে ২০২৬, ০৪:১৪ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করছেন, তিনি যুদ্ধ অবসানের জন্য একটি লাভজনক চুক্তির দিকে এগিয়ে যাচ্ছেন, ঠিক তার কয়েক ঘণ্টার মাথায় বৃহস্পতিবার ভোরে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে সরাসরি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে দুই দেশের এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যের ভঙ্গুর শান্তিস্থিতিকে এক চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে। এই সংঘাতের খবরে বিশ্ববাজারে তেলের দাম ইতিমধ্যে তিন শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে, যার বিপরীতে শেয়ার বাজারে পতন এবং ডলারের মূল্য চাঙ্গা হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার ভোরে হরমুজ প্রণালীর কাছে ইরানের বেশ কয়েকটি ড্রোন এবং উৎক্ষেপণ ঘাঁটিতে আগাম হামলা চালায় মার্কিন বাহিনী। এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, তারা ইরানের ৪টি আক্রমণাত্মক ড্রোন ভূপাতিত করেছেন এবং বন্দর আব্বাস বিমানবন্দর সংলগ্ন একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনে আঘাত হেনেছেন, যা থেকে পঞ্চম ড্রোনটি উৎক্ষেপণের প্রস্তুতি নেয়া হচ্ছিল।


মার্কিন প্রশাসনের দাবি, তাদের এই পদক্ষেপটি ছিলো সম্পূর্ণ পরিমিত, আত্মরক্ষামূলক ও চলমান যুদ্ধবিরতি বজায় রাখার স্বার্থে। অবশ্য এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার চেষ্টা করা ৪টি আন্তর্জাতিক জাহাজকে সতর্কতামূলক গুলি ছুড়ে ফিরে যেতে বাধ্য করেছে ইরানি সামরিক বাহিনী।

এই মার্কিন হামলার জবাবে ইরানও বসে থাকেনি। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৪টা ৫০ মিনিটে মধ্যপ্রাচ্যে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিকে লক্ষ্য করে পাল্টা প্রতিশোধমূলক হামলা চালায়।

আইআরজিসি’র বিবৃতিতে বলা হয়েছে, বন্দর আব্বাস বিমানবন্দরে মার্কিন আগ্রাসনের জবাব দিতেই তারা এই হামলা চালিয়েছে, কারণ ওই মার্কিন ঘাঁটি থেকেই ইরানের ওপর হামলাটি পরিচালনা করা হয়েছিল। ইরান আনুষ্ঠানিকভাবে মার্কিন ঘাঁটির নাম প্রকাশ না করলেও, কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আজ ভোরে একটি ‘শত্রুভাবাপন্ন’ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করেছে।


তেহরান থেকে আল জাজিরার প্রতিনিধি জানিয়েছেন, যুদ্ধবিরতি ঘোষণার পর এই নিয়ে তৃতীয়বারের মতো মার্কিন ও ইরানি বাহিনী সরাসরি সামরিক সঙ্ঘাতে জড়াল। তবে কোনো পক্ষই এখনো যুদ্ধবিরতি পুরোপুরি ভেঙে গেছে বলে ঘোষণা দেয়নি।

এদিকে বুধবার এক ক্যাবিনেট বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে সমঝোতার খবর পুরোপুরি উড়িয়ে দিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দাবি করা হয়েছিল যে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে এবং এক মাসের মধ্যে ইরান ও ওমানের যৌথ ব্যবস্থাপনায় জলপথ সচল করার একটি অনানুষ্ঠানিক খসড়া চুক্তি তৈরি হয়েছে।

এই দাবি প্রত্যাখ্যান করে ট্রাম্প সোজা জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালী কোনো একক দেশের নিয়ন্ত্রণে থাকবে না, এটি আন্তর্জাতিক জলসীমা। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প আমেরিকার দীর্ঘদিনের সামরিক ও অর্থনৈতিক মিত্র ওমানকে কার্যত হুমকি দিয়ে বসেন। তিনি বলেন, ওমানকে সবার মতোই আচরণ করতে হবে, অন্যথায় আমাদের তাদের উড়িয়ে দিতে হবে। তারা বিষয়টি বোঝে এবং সব ঠিক হয়ে যাবে। ট্রাম্প আরও যোগ করেন, ইরানের সাথে সম্ভাব্য কোনো চুক্তিতে তিনি এখনো সন্তুষ্ট নন এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কোনো আলোচনা হচ্ছে না।


ট্রাম্পের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ইরানের সংসদীয় জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ট্রাম্পের এই ফাঁকা বুলি ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, হরমুজ প্রণালীর ওপর কর্তৃত্ব এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি থেকে এক চুলও সরাতে পারবে না। ট্রাম্প কৌশলগত অচলাবস্থায় পড়ে হুমকি এবং চুক্তির আকুতির মধ্যে দোদুল্যমান অবস্থায় আছেন।

রাজনৈতিক বিশ্লেষক ডগ ব্যান্ডো মনে করেন, ট্রাম্প এখন বেশ কঠিন পরিস্থিতিতে আছেন। হরমুজ প্রণালী অবরুদ্ধ করে ইরান আমেরিকার বিরুদ্ধে একটি শক্তিশালী অস্ত্র হাতে পেয়েছে, যা মার্কিন জাহাজ ঝুঁকিতে না ফেলে ট্রাম্পের পক্ষে সহজে মুক্ত করা সম্ভব নয়। ফলে ইরানের সন্তুষ্টি বজায় রেখে চুক্তি করা ছাড়া ট্রাম্পের সামনে বিকল্প কম।

মার্কিন-ইরান উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার ভোরে লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুগুলোতে নতুন করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গত মাসে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও প্রায় প্রতিদিনই সেখানে সংঘর্ষ চলছে।


লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, দখলকৃত অঞ্চলের উত্তরে অবস্থিত টায়ার এবং লেবাননের তৃতীয় বৃহত্তম শহর সিডনের একটি আবাসিক ভবনে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। গত ২৪ ঘণ্টাতেই ইসরায়েল লেবাননের ১৫০টিরও বেশি স্থানে হামলা তীব্রতর করেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ৩,২৬৯ জন নিহত এবং ৯,৮৪০ জন আহত হয়েছেন। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি এখন একটি বিস্ফোরক রূপ ধারণ করেছে।

তথসূত্র: রয়টার্স-আল জাজিজা-সিএনএন

এআরএস
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল 'হরমুজ প্রণালী' নিয়ে যুক্তরাষ্ট্রকে চরম হুঁশিয়ারি ও খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর