হ্যাকিংয়ের শিকার ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল

আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ১১:২৭ এএম

ইরানে পুলিশি হেফাজতে তরুণীর মৃত্যুর প্রতিবাদে আন্দোলনের অংশ হিসেবে সম্প্রচার চলাকালীন হ্যাকিংয়ের শিকার হয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল। শনিবার (৮ অক্টোবর) এ ঘটনা ঘটে। 

রোববার (৯ অক্টোবর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় সংবাদ বুলেটিন চলাকালীন স্ক্রিনে একটি মুখোশ পরা মুখ ভেসে ওঠে। এরপরই দেখা যায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির মুখ, আর তার চারদিকে জ্বলছে আগুনের শিখা। 

এসময় টেলিভিশন স্ক্রিনে পুলিশ হেফাজতে নিহত মাশা আমিনি ও বিক্ষোভে নিহত আরও তিন নারীর চেহারাও দেখা যায়। হ্যাকার দলটি নিজেদেরকে 'আদালত আলি' বলে পরিচয় দেয়। 

ইরানে পুলিশি হেফাজতে কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর পর ছড়িয়ে পড়া বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত তিনজন নিহত হওয়ার পর এই ঘটনা ঘটলো। 

টেলিভিশনে দেখানো এসব ছবির ক্যাপশনে লেখা ছিল 'আমাদের সাথে যোগ দাও ও জেগে ওঠো' এবং 'তোমাদের থাবা থেকে ঝরছে আমাদের তরুণের রক্ত'। এর কয়েক সেকেন্ড পরই এসব ছবি অদৃশ্য হয়ে যায়।

ইরানে সর্বময় ক্ষমতার অধিকারী আয়াতুল্লাহ খোমেনির বিরুদ্ধে এ ধরনের প্রকাশ্য বিদ্রোহ প্রদর্শন খুবই বিরল ঘটনা। তবে মাশা আমিনির মৃত্যুর পর সে চিত্র বদলাতে শুরু করেছে। 

এদিকে, শনিবার প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তেহরানের একটি বিশ্ববিদ্যালয়ে গেলে তার বিরুদ্ধে স্লোগান দেন নারী শিক্ষার্থীরা। 

আরও পড়ুন: আয়ারল্যান্ডে পেট্রোল স্টেশনে বিস্ফোরণে নিহত ১০

এর আগে সকালে সানান্দাজ শহরে গুলিবিদ্ধ হয়ে দুইজনের মৃত্যু হয় বলে জানা গেছে। 

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর মাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে ছড়িয়ে পড়া বিক্ষোভে ইরানে এখন পর্যন্ত ১৫০ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। 

তবে, মাশা আমিনির মৃত্যু আঘাতের কারণে নয়, বরং শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ অকেজো হয়ে পড়ার ফলে হয়েছে বলে ময়নাতদন্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে। 


একাত্তর/এসজে

যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর