জাপোরিজঝিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭

আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ০৩:১১ পিএম

ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই জাপোরিজঝিয়ায় সাতটি রুশ ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশুসহ কমপক্ষে ১৭ জন নিহত হবার দাবি করেছে ইউক্রেন। 

ইউক্রেন সরকার টেলিগ্রামে দেয়া এক বার্তায় জানিয়েছে, দক্ষিণ ফ্রন্টের আর্টিলারি যুদ্ধ থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে শুক্রবার ভোরে শহরের কেন্দ্রে তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

প্রাথমিকভাবে একজন নিহত হওয়ার কথা বলা হলেও পর্যায়ক্রমে এই সংখ্যা বেড়েছে। এর আগে শনিবার ১৪ জনের নিহত হওয়ার কথা বলা হয়।।

মূল রাস্তায় একটি পাঁচতলা আবাসিক ভবন প্রায় ধ্বংস হয়ে গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, জাপোরিজঝিয়া প্রতিদিন ব্যাপক রকেট হামলার শিকার হচ্ছে। 

আরও পড়ুন: বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ক্রিমিয়া সেতু আংশিক সচল: রাশিয়া

ইউক্রেন-নিয়ন্ত্রিত জাপোরিঝিয়া শহরটি জাপোরিজঝিয়া অঞ্চলে অবস্থিত, এছাড়াও রুশদের দখল করে নেয়া পারমাণবিক কেন্দ্রটি সেখানেই অবস্থিত।

সেখানে ব্যাপক হামলা চালানো হচ্ছে। মস্কো দাবি করে, তারা এই অঞ্চলটিকে সংযুক্ত করেছে যদিও তার বাহিনী এটির সমস্ত এলাকা নিয়ন্ত্রণ করে না।


একাত্তর/এসজে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর