তেল চুরিতে যুক্তরাষ্ট্রের আচরণ দস্যুর মতো: সিরিয়া

আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ০৫:৪১ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের তেল চুরি করাটা ‘জলদস্যুদের আচরণ’ এবং এটি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন বলে মন্তব্য করেছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। 

শনিবার (৮ অক্টোবর) সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন করে তেল চুরির অভিযোগ তুলেছে। এর আগেও দেশটি একই কারণে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে।  

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সিরিয়া-ইরাকি সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রের তেল লুণ্ঠন "জলদস্যুতার কাজ এবং ঔপনিবেশিক যুগে ফিরে যাওয়ার চেষ্টা"। 

এ সময় যুক্তরাষ্ট্রের এসব কর্মকাণ্ডের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে নিন্দা জানাতে আহ্বান করে সিরিয়া। 

আল-ইয়ারুবিয়া শহরের স্থানীয় সূত্রের বরাত দিয়ে সিরিয়ার সরকারী বার্তা সংস্থা সানা জানিয়েছে, জ্বালানি সমৃদ্ধ জাজিরা অঞ্চল থেকে তেল বোঝাই ৫০ টি ট্যাংকারের একটি কনভয় শুক্রবার অবৈধ মাহমুদিয়া সীমান্ত ক্রসিং দিয়ে সিরিয়া ত্যাগ করে এবং ইরাকি অভিমুখে চলে যায়। 

আরও পড়ুন: সাত নম্বরে ব্যাটিং, যে ব্যাখ্যা দিলেন সাকিব

সানা উল্লেখ করেছে যে, তথাকথিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের সাথে যুক্ত মার্কিন মদদপুষ্ট এবং কুর্দি নেতৃত্বাধীন জঙ্গিরা গত কয়েক সপ্তাহ ধরে সিরিয়ার অপরিশোধিত তেল চুরিতে মার্কিন বাহিনীকে সহায়তা করেছে।

এর আগে সিরিয়ার তেল ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২০১১ সাল থেকে ২০২২ সালের জুন মাস পর্যন্ত, সিরিয়ায় মার্কিন সৈন্যদের অবৈধ মোতায়েন এবং তেল পাচারের কারণে ১০৭.১ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে।  


 একাত্তর/আরবিএস  

ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি কাগজ তৈরির কারখানায় কেমিক্যাল ট্যাংক বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। শনিবার উদ্ধারকারী দল নিখোঁজ থাকা বাকি ৯ জনের মরদেহ উদ্ধার করলে এই...
ইরান সঙ্কটের মতো বৈশ্বিক দায়বদ্ধতা পালনের পাশাপাশি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মিত্রদের থেকেও যুক্তরাষ্ট্র মুখ ফিরিয়ে নিচ্ছে না বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। তবে একই সঙ্গে...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়ানোর একটি সমঝোতা চুক্তি যখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়, ঠিক তখনই হোয়াইট হাউসের অত্যন্ত সুরক্ষিত ‘সিচুয়েশন রুমে’ শীর্ষ সহযোগীদের নিয়ে এক...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর