নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবি করোনায় আক্রান্ত

আপডেট : ১০ অক্টোবর ২০২২, ০৪:২৫ পিএম

নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবি ভান্ডারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানী কাঠমান্ডুর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

রোববার (৯ অক্টোবর) রাতে নেপালের ত্রিভূবন বিশ্ববিদ্যালয়ের হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর ওমান টাইমসের। 

প্রেসিডেন্ট বিদ্যা দেবির জ্বর ও করোনা উপসর্গ দেখা দেওয়ায় গত শুক্রবার থেকে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা আগে ধারণা করেছিলেন যে, তিনি ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত। তবে রোববার তার নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্তের খবর নিশ্চিত করা হয়।

হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. দিনেশ কাফলে কাঠমান্ডু পোস্টকে জানিয়েছেন, শনিবারের তুলনায় এখন তার অবস্থা ভালো। 

আরও পড়ুন: অর্থনীতিতে নোবেল পেলেন তিন মার্কিনী

তার মতে, প্রেসিডেন্টের আরও কয়েকদিন হাসপাতালে চিকিৎসার প্রয়োজন হতে পারে। তিনি বলেন, যেহেতু তাকে করোনভাইরাসের টিকা দেওয়া হয়েছে, আমরা আশাবাদী যে তার স্বাস্থ্যে কোনো গুরুতর জটিলতা দেখা দেবে না।

প্রেসিডেন্ট কার্যালয়ের মিডিয়া বিশেষজ্ঞ টিকা ঢকাল বলেছেন, প্রেসিডেন্টের ডেঙ্গু এবং মৌসুমী ফ্লুর জন্যও পরীক্ষা করা হয়েছিল। সেসব রিপোর্ট নেগেটিভ এসেছে। 


একাত্তর/আরবিএস  

নেপালের রাজনীতিতে এক নজিরবিহীন নাটকীয়তায় সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে, রাজধানী কাঠমান্ডুর ভক্তপুরে তাঁদের নিজ নিজ...
গত বছরের সেপ্টেম্বরের ‘জেন জি’ বিক্ষোভ দমনের অভিযোগে একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। একই মামলায় নেপালি কংগ্রেস নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ...
নেপালের ঐতিহাসিক সাধারণ নির্বাচনে এক অভাবনীয় ওলটপালট ঘটে গেছে। মাত্র চার বছর আগে গঠিত রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি), যার নেতৃত্বে রয়েছেন র‍্যাপার থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া বালেন্দ্র শাহ,...
নেপালের সংসদীয় রাজনীতিতে এক অভূতপূর্ব নীরব বিপ্লব ঘটে গেছে। গত ৫ মার্চের সাধারণ নির্বাচনে সব প্রথাগত সমীকরণ ভেঙে দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে যাচ্ছে কাঠমান্ডুর সাবেক মেয়র ও জনপ্রিয়...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর