ইউক্রেনে যুদ্ধ ময়দানে আবারো প্রেমের গোলাপ

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ০২:২৬ পিএম

যুদ্ধের ময়দানে প্রেমের গোলাপ ফোটার খবর নতুন কিছু নয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই এমন খবর বারবার শিরোনাম হয়েছে, সামনেও হবে।

এবার গোলা-বারুদের গন্ধের মধ্যেই নতুন জীবন শুরু করলেন ইউক্রেনের দুই সেনা। খারখিভের যুদ্ধ ময়দানে দাঁড়িয়েই তারা বললেন, ‘আই ডু’।

যুদ্ধ বলে কথা, যেখানের জীবনের নিশ্চয়তা একেবারেই ভঙ্গুর। যে কোনও মুহূর্তে থেমে যেতে পারে মায়াবী জীবন। তবুও যুদ্ধের ময়দানে দাঁড়িয়েই আমৃত্যু সঙ্গে থাকার শপথ নিলেন তারা।

৩১ বছরের এমারেল্ড এভজেনিয়াকে দেশের ‘জোয়ান অফ আর্ক’ বলছে ইউক্রেনের গণমাধ্যম। যুদ্ধ আগেও ছিলেন এক সাধারণ নাগরিক। এখন অস্ত্র হাতে লড়ছেন দেশরক্ষায়।

image


যুদ্ধ শুরু হবার প্রথম দিকেই এভজেনিয়া যোগ দেন সেনাবাহিনীতে। তারপর থেকে তার জীবনে নিত্যসঙ্গী হয়ে উঠে বন্দুক-গোলাবারুদ । রাত কাটে সেনা ক্যাম্পে, কখনও নির্জন বাঙ্কারে।

যুদ্ধের ময়দানেই তার সঙ্গে পরিচয় হয় এভজেনি স্টিপানিউকের। পরিচয় থেকে পরিণয় হতে সময় লাগেনি। আর ১৪ অক্টোবর খারভিভের একটি জঙ্গলে বিয়ে সারেন এমারেল্ড-এভজেনি।

আরও পড়ুন: রাশিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে অতি মাত্রায় সতর্ক পশ্চিমারা

গত ফেব্রুয়ারি মাসে সহযোদ্ধা এভজেনিকে প্রেম নিবেদন করেন তরুণী এমারেল্ড। উভয়ে বাকদান পর্ব সারেন গত আগস্ট মাসে। অবশেষে ১৪ অক্টোবর বিয়ে করেন তারা।

বিয়ের পর উচ্ছ্বসিত এমারেল্ড বলেন, শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমি একজন সেনার স্ত্রী হলাম। ঘটনাটি ঘটল যুদ্ধক্ষেত্রে। এর চেয়ে ভাল ভাবে বিয়ে হতে পারত না।

image


সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এমারেল্ডের সাদা লম্বা ঝুল বিয়ের পোশাক ও সেনার উর্দি পরা স্বামীর ছবি। সদ্য বিবাহিতা যুবতীর হাতে ফুলের বদলে ছিলো গম গাছের চারা।


একাত্তর/আরএ

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
আমেরিকা বা কোনো বহিরাগত শত্রুর দেয়া শর্তে যুদ্ধ শেষ করতে ইরান কখনোই রাজি হবে না বলে সোজা জানিয়ে দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর