ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যাননের চার মাসের জেল

আপডেট : ২১ অক্টোবর ২০২২, ০৯:৪১ পিএম

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের সহযোগী ও তার সাবেক উপদেষ্টা স্টিভ ব্যাননকে চার মাসের কারাদণ্ডে দণ্ডিত করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। ক্যাপিটল হিলে দাঙ্গার ব্যাপারে তদন্তে অসহযোগিতা করায় তাকে এ সাজা দেয়া হলো। 

শুকবার (২১ অক্টোবর) বিবিসির প্রতিবেদনে বলা হয়, সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানানো ও নথিপত্র আদালতে দাখিল না করায় তার বিরুদ্ধে কংগ্রেস অবমাননার অভিযোগ সত্যি প্রমাণিত হয়েছে। 

ব্যাননের বিরুদ্ধে ছয় মাসের কারাদণ্ড ও দুই লাখ ডলারের জরিমানার আবেদন করে মার্কিন বিচার বিভাগ। তবে আদালত চার মাসের কারাদণ্ড দিয়ে সাড়ে ছয় হাজার ডলার জরিমানা করেন তাকে। 

তবে এ রায়কে অস্বীকার করেছেন ব্যানন। রায়ের বিরুদ্ধে তিনি আপিল করবেন বলে ধারণা করা হচ্ছে। 

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শুরুর দিনগুলোতে তার উপদেষ্টা ছিলেন স্টিভ ব্যানন। তবে ২০১৭ সালে সে দায়িত্ব ছেড়ে দেন তিনি। 

২০২১ সালের ৬ জানুয়ারি ওয়াশিংটনের ক্যাপিটল হিলে দাঙ্গার সময় তিনি ট্রাম্পের অনানুষ্ঠানিক উপদেষ্টা ছিলেন বলে ধারণা করা হয়। 

নির্বাচনে জয়ী জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে অনুমোদনের জন্য সেদিন ক্যাপিটল হিলে আইপ্রণেতারা জড়ো হলে ট্রাম্পের পরাজয় ঠেকাতে সেখানে ঢুকে তাণ্ডব চালান শত শত ট্রাম্প সমর্থক। ইতিহাসের ন্যাক্কারজনক ওই হামলায় প্রাণ হারান এক পুলিশসহ অন্তত পাঁচজন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীত্বের দৌড়ে প্রথম আনুষ্ঠানিক প্রতিযোগী মরড্যান্ট

ধারণা করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের উসকানিমূলক পোস্টের কারণেই তার পরাজয় ঠেকাতে সেসময় ক্যাপিটল হিলের সামনে জড়ো হয়েছিলেন ট্রাম্প সমর্থকরা।

এ ঘটনার পর নিজ দেশের পাশাপাশি বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। সমর্থকদের উসকানি দেওয়ার অভিযোগে তাকে নিষিদ্ধ ঘোষণা করে ফেসবুক টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো।


একাত্তর/এসজে

রাশিয়ার সঙ্গে চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দৃঢ়সংকল্প’ চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস তথা চার জুলাইয়ের ছুটির...
কাতারের রাজপরিবারের কাছ থেকে ‘উপহার’ হিসেবে পাওয়া এবং পরে মার্কিন জনগণের টাকায় খোলনলচে বদলে ফেলা ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে অবশেষে প্রথমবার রাজকীয় উড়াল দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
যুক্তরাষ্ট্রের সরকারি ক্ষমতার মূল কেন্দ্রগুলোতে প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ আরও জোরদার করার জন্য কয়েক দশক ধরে চলা রক্ষণশীল আইনি প্রচেষ্টার বড়ো জয় হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে...
এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে এবার চরম ধস নেমেছে। একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর