বড় ছেলের দ্বিতীয় বিয়েতে যেতে পারছেন না ট্রাম্প!

আপডেট : ২২ মে ২০২৬, ০৭:০৭ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র আবারও বিয়ের পিড়িতে বসছেন, পাত্রী পাম বিচের সুপরিচিত সমাজকর্মী বেটিনা অ্যান্ডারসন। বাহামার এক ছোট্ট দ্বীপে এই সপ্তাহান্তেই বসছে জাঁকজমকহীন এই বিয়ের আসর। তবে, এত বড় ধুমধামের বিয়েতে একটা বড় খটকা রয়েই যাচ্ছে, স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প নাকি ছেলের বিয়েতে থাকছেন না!

দুইটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, নবদম্পতির কড়া নির্দেশেই অতিথির তালিকা একদম ছোট রাখা হয়েছে। মাত্র ৫০ জনের মতো কাছের মানুষ এই আয়োজনে আমন্ত্রিত, যেখানে ট্রাম্প জুনিয়রের ভাই-বোনরা থাকলেও বাবার উপস্থিতি নিয়ে রয়েছে ঘোর ধোঁয়াশা।


ওভাল অফিসে বৃহস্পতিবার এ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে স্বয়ং ট্রাম্প বেশ রহস্যময় সুরেই বলেন, ছেলে তো চায় আমি যাই, কিন্তু এটা খুবই ব্যক্তিগত অনুষ্ঠান। আর, সময়টাও আমার জন্য মোটেও ভালো নয়,  চারদিকে ইরান সংকটের মতো হাজারটা ঝামেলা চলছে।

অবশ্য ট্রাম্প না যাওয়ার পেছনে মিডিয়ার ট্রোলিং আর নিরাপত্তার ঝক্কিও একটা বড় কারণ। খামখেয়ালি ট্রাম্পের আফসোস, আমি গেলেও মিডিয়া আমাকে ধুয়ে দেবে, না গেলেও দেবে। তা ছাড়া প্রেসিডেন্ট উপস্থিত হলে যে পরিমাণ কড়া নিরাপত্তা বলয় তৈরি হয়, তাতে আমন্ত্রিত অতিথিদের প্রাইভেসি এবং স্বাচ্ছন্দ্য নষ্ট হোক- তা চান না স্বয়ং বর-কনেও।


এটি ট্রাম্প জুনিয়রের দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১৮ সালে ভ্যানেসা ট্রাম্পের সাথে তাঁর ১২ বছরের সংসার ভেঙে যায়; ঘটনাচক্রে গত বুধবারই ভ্যানেসার স্তন ক্যানসার ধরা পড়ার খবর এসেছে।

এরপর ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত সাবেক মডেল কিম্বার্লি গিলফয়েলের সাথে ট্রাম্প জুনিয়রের বাগদান থাকলেও শেষ পর্যন্ত তা ছাদনাতলা অবধি পৌঁছায়নি। এখন দেখার বিষয়, সব বিতর্ক আর ইরান সংকট সামলে ট্রাম্প শেষ মুহূর্তে ছেলের বিয়েতে সারপ্রাইজ এন্ট্রি নেন কি না!

এআরএস
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
নোবেল শান্তিপুরস্কারে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর সাবেক বিচারক নাভি পিল্লাইয়ের ভূষিত হওয়ার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে নেদারল্যান্ডসের দ্য হেগভিত্তিক এই আন্তর্জাতিক আদালতের ওপর সরাসরি কঠোর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর