ইউক্রেনের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে নতুন করে হামলা

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ১০:১১ পিএম

ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে নতুন করে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। যার শিকার হয়েছে দেশটির পশ্চিম, মধ্য, দক্ষিণ এবং পূর্বাঞ্চল। বিদ্যুৎহীন ১৫ লাখের বেশি মানুষ। এরমধ্যেই দখলকৃত খেরসনে পাল্টা হামলা জোরদার করেছে ইউক্রেন।

দখলকৃত দক্ষিণাঞ্চলীয় খেরসন পুনরুদ্ধারে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইউক্রেন। রাশিয়া জানিয়েছে, ওই অঞ্চলে আরো বৃহৎ বড় হামলার পরিকল্পনা করছে ইউক্রেনীয় বাহিনী।

প্রাণ বাঁচাতে অবিলম্বে শহর ছাড়তে বাসিন্দাদের আহ্বান জানিয়েছে রুশ নিয়োগকৃত কর্তৃপক্ষ। শনিবার এক বার্তায় বলা হয়, ফ্রন্টলাইনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।

ব্যাপকভাবে গোলা ও সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে ইউক্রেন। ছয় দিনে প্রায় ৬০ হাজার বাসিন্দাকে সরানোর পরিকল্পনা রাশিয়ার।

ইতোমধ্যে ২৫ হাজার নাগরিক সরিয়ে নেয়া হয়েছে। কিয়েভ জানায়, রুশ দখল থেকে খেরসনে দুটি গ্রাম পুনরুদ্ধার করেছে তারা।

স্থলযুদ্ধে বিপর্যয়ের মুখে ইউক্রেনজুড়ে অব্যাহতভাবে মিসাইল, রকেট ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী।শনিবার জেলেনস্কি জানান, রুশ হামলায় বিপর্যস্ত ইউক্রেনে আরো ৩৬টি রকেট নিক্ষেপ করেছে আগ্রাসীরা। অধিকাংশ রকেট প্রতিহত করা হয়েছে বলেও জানান তিনি।

জেলেনস্কি জানান, এ মুহূর্তে আকাশ পথে করা শতভাগ রুশ হামলা প্রতিহতের সক্ষমতা তাদের নেই। তবে মিত্রদের সহায়তায় ধীরে ধীরে সে সক্ষমতা অর্জন করছে কিয়েভ।

১০ অক্টোবর থেকে চালানো রুশ হামলায় ৩০ শতাংশ বিদ্যুৎ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। বিদ্যুৎহীন ১৫ লাখের বেশি গ্রাহক। ব্যহত হচ্ছে চিকিৎসাসহ জরুরি জননিরাপত্তা কার্যক্রম।

ইউক্রেনে হামলায় রাশিয়া ইরানের তৈরি ড্রোন ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

যদি তা সত্যি হয়ে থাকে ইরানের কর্মকাণ্ড নিরাপত্তা পরিষদের ২২৩১ প্রস্তাবনার লঙ্ঘন। অভিযোগ তদন্তের জন্য জাতিসংঘের প্রতি আহবান জানিয়েছে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন।

তাদের এমন আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়। বলা হয়েছে, গ্রুপ থ্রিয়ের আহ্বান মিথ্যা-ভিত্তিহীন। ইরান অভিযোগ প্রত্যাখ্যান করছে, নিন্দা জানাচ্ছে।


একাত্তর/এসজে/আরএ

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
টানা পঞ্চম বছরে পদার্পণ করা ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্যে এক অভূতপূর্ব চাল চেলেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর