টানা তিনবার চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষে জিনপিং

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ০১:২৮ পিএম

টানা তৃতীয় মেয়াদে চীনের কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটরি নির্বাচিত হয়েছেন পার্টির শীর্ষ নেতা শি জিনপিং। এর মাধ্যমে চীনের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে নিজের অবস্থান আরও পাকাপোক্ত করলেন তিনি। 

রোববার (২৩ অক্টোবর) বেইজিংয়ে গ্রেট হল অব পিপলসে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ২০তম কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ অধিবেশনে শি-কে পার্টির জেনারেল সেক্রেটরি নির্বাচিত করা হয়। 

অধিবেশনে সিপিসির কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান হিসেবেও শি-র নাম ঘোষণা করা হয়। এর পাশাপাশি অধিবেশনে সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সাত সদস্যের স্ট্যান্ডিং কমিটির সদস্যদেরও নির্বাচিত করা হয়। কমিটির সদস্যরা হলেন শি জিনপিং, লি ছ্যাং, চাও লে চি, ওয়াং হানিং, কাই চি, তিং শেইশাং ও লি শি।

শি জিনপিং বলেন, বিশ্বের চীনকে প্রয়োজন। আমাদের ওপর যে আস্থা রেখেছেন তার জন্য আমি পুরো পার্টিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। 

কমিউনিস্ট পার্টি এবং মানুষ যে আস্থা রেখেছে তা প্রমাণ করার জন্য দায়িত্ব পালনে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

বার্তাসংস্থা রয়টার্স বলছে, শি-র অনুগতদেরেই পলিটব্যুরোর সদস্য করা হয়েছে। আর এর মাধ্যমে তিনি গণপ্রজাতন্ত্রী দেশটির প্রতিষ্ঠাতা নেতা মাও জেদংয়ের পর সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে নিজের অবস্থান আরও মজবুত করে তুলেছেন।

আরও পড়ুন: এমপিদের সমর্থন সুনাকে, আত্মবিশ্বাসী বরিস

পাঁচ বছর পর পর কংগ্রেসে অনুষ্ঠিত হয় চীনের কমিউনিস্ট পার্টিতে। সেই হিসেবে গত ১০ বছর ধরেই পার্টির সর্বোচ্চ ফোরামের প্রধান হিসেবে আছেন শি জিনপিং।

চীনের প্রেসিডেন্টরা শুধু দুই মেয়াদে ক্ষমতায় থাকতে পারবেন, এমন বাধ্যবাধকতা ২০১৮ সালে তুলে নেন শি। তখনই ধারণা করা হয়েছিল সম্ভবত তিনি দুই মেয়াদেরও বেশি দেশটির ক্ষমতায় থাকবেন।


একাত্তর/এসজে

তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
মার্কিন নীতির বিরুদ্ধে গেলেই যে কোনো দেশ, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। তবে এবার মার্কিনিদের অবাক করে সেই অস্ত্রই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করলো চীন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বুধবার চীনের চংচিং শহরে চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনের উপতথ‍্যমন্ত্রীসহ চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) পঞ্চম সম্মেলনের উদ্বোধন...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর