ব্রিটেনের প্রথম অশ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী হচ্ছেন ঋষি সুনক

আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ১০:৫০ পিএম

ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাকের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চেয়ারের দূরত্ব ক্রমে কমছে। দশ ডাউনিং স্ট্রিটের কর্তা হবার দৌড়ে সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন আগেই লড়াই থেকে সরে দাঁড়িয়েছিলেন। এবার সরে দাঁড়ালেন পেনি মরড্যান্টও।

ফলে যে কোন মুহূর্তে ঋষিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঘোষণা করা হতে পারেন। এর আগে ঋষি সুনাক যুক্তরাজ্যের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের মন্ত্রীসভার অর্থমন্ত্রী ছিলেন তিনি। বিরোধের জেরে তিনি পদত্যাগ করেন।

ঋষি সুনাক ২০১৫ সালে রিচমন্ডের (ইয়র্কস) এমপি নির্বাচিত হন। এরপর খুব অল্প সময়ের মধ্যে তিনি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাফল্য পান। আর, এখন যুক্তরাজ্যের সরকার প্রধান হবার দ্বারপ্রান্তে রয়েছেন তিনি। যে কোন সময় আসতে পারে ঘোষণা।

সুনাক ১৯৮০ সালে সাউদাম্পটনে ভারতীয় বংশোদ্ভূত বাবা-মায়ের ঘরে জন্ম নেন। তারা পূর্ব আফ্রিকা থেকে যুক্তরাজ্যে এসেছিলেন। তারা বাবা ছিলেন ডাক্তার। আর মা একটি ফার্মেসি চালাতেন। ঋষি প্রধানমন্ত্রী হলে যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম এশিয়ান-ব্রিটিশ প্রধানমন্ত্রী হবেন।

 

একাত্তর/এআর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বার্তায় তিনি দুই দেশের মধ্যকার বিশেষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত...
ভারতে সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র বারংবার ফাঁস হওয়ার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছিল দেশটির তরুণ প্রজন্ম, বিশেষ করে ‘জেন-জি’ শিক্ষার্থীরা। ক্ষুব্ধ...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
স্থানীয় নির্বাচনে শোচনীয় পরাজয় এবং দলের ভেতরে ক্রমবর্ধমান বিদ্রোহ সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি...
কিশোরগঞ্জের বিখ্যাত ও ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে বিগত ছয় বছরে সংগৃহীত উপহারের এক বিষ্ময়কর ও চোখধাঁধানো পরিসংখ্যান উন্মোচন করেছে জেলা প্রশাসন। দীর্ঘ হিসাব-নিকাশ শেষে সোমবার রাতে জানানো হয়ছে,...
মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত ও সংকটময় পরিস্থিতির পটভূমিতে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা এবং স্থানীয় কঠোর আইন মেনে চলার বিশেষ নির্দেশনা প্রদান করেছে...
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যেন সর্বজনীন, আনন্দময় ও সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হতে পারে, সে লক্ষ্যে দেশজুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলছে বর্ডার গার্ড...
রাজধানীর পুরান ঢাকার অতি ঘিঞ্জি এলাকা চকবাজারের ছোট কাটরা সংলগ্ন এসি মসজিদের পাশে ‘মনজুর খান প্লাজা’ (অন্য সূত্রে ‘মুনসুর খান প্লাজা’) নামের একটি সাততলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর