কপ-২৭ জলবায়ু সম্মেলনে মিসরে যাচ্ছেন না সুনাক

আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ০১:২৯ পিএম

নভেম্বরে মিসরে অনুষ্ঠিত হতে যাওয়া পরবর্তী কপ-২৭ জলবায়ু সম্মেলনে যোগ দেবেন না সদ্য দায়িত্ব নেওয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। 

শুক্রবার (২৮ অক্টোবর) ঋষি সুনাক এ তথ্য গণমাধ্যমকে জানান। খবর: এএফপি। 

জলবায়ু পরিবর্তন রোধে যুক্তরাজ্য যে নেতৃত্বের ভূমিকা পালন করছে, তার মিসরে না যাওয়ার সিদ্ধান্ত সে নেতৃত্বের ব্যর্থতা তুলে ধরছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জলবায়ু বিষয়ে আমরা যে নেতৃত্ব দেখিয়েছি সারাবিশ্বে তা অতুলনীয়।

তিনি জানান, কপ-২৭ জলবায়ু সম্মেলনে মিসরে না গিয়ে ‘জরুরি অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলোতে’ মনোযোগ দেওয়া বেশি দরকার। ব্যক্তিগতভাবে আমি এর প্রতি আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু অর্থনীতি নিয়ে আমাদের যে অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলোর আছে, এ মুহূর্তে আমি তার দিকে মনোযোগ দেওয়াকেই যৌক্তিক মনে করি।

আরও পড়ুন: ক্রিমিয়ায় ভুলবশত গুলিবিদ্ধ হয়ে রুশ সাংবাদিকের মৃত্যু

ভারতীয় বংশোদ্ভূত প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে এরই মধ্যে একাধিক রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন যুক্তরাজ্যের এই সাবেক চ্যান্সেলর। তবে তীব্র জ্বালানি সংকট ও উচ্চ মূল্যস্ম্ফীতির কারণে দিশাহীন যুক্তরাজ্যের অর্থনীতিকে স্থিতিশীল করার গুরুদায়িত্বও পালন করতে হবে তাকে।


একাত্তর/জো 

তীব্র দলীয় চাপ ও জনপ্রিয়তার তলানিতে ঠেকে অবশেষে পরাজয় মেনে নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সোমবার ডাউনিং স্ট্রিটের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে এক আবেগঘন ও অশ্রুসিক্ত ভাষণে তিনি পদত্যাগের...
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নাটকীয় পদত্যাগের পর এখন সবার নজর লন্ডনের ওয়েস্টমিনস্টারের দিকে। সোমবারই সেখানে নতুন এমপি হিসেবে শপথ নিতে যাচ্ছেন গ্রেটার ম্যানচেস্টারের অত্যন্ত জনপ্রিয়...
প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর কাছেও তিনি একজন মার্জিত, কঠোর পরিশ্রমী এবং ভদ্র মানুষ হিসেবে পরিচিত। অথচ সেই কিয়ার স্টারমারই আধুনিক রাজনৈতিক জনমত জরিপের ইতিহাসে ব্রিটেনের সবচেয়ে অপছন্দের প্রধানমন্ত্রী...
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নাটকীয় পদত্যাগের ঘোষণার পর ১০ ডাউনিং স্ট্রিটের পরবর্তী চাবির দাবিদার কে হচ্ছেন, তা নিয়ে শুরু হয়ে গেছে জোর গুঞ্জন। আর সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে ব্রিটেনের...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর