ক্রিমিয়ায় ভুলবশত গুলিবিদ্ধ হয়ে রুশ সাংবাদিকের মৃত্যু

আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১১:৪৬ এএম

রাশিয়া অধিকৃত ক্রিমিয়ার একটি সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হয়ে এক রাশিয়ান নারী সাংবাদিকের মৃত্যু হয়েছে। 

শনিবার (২৯ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সভেৎলানা বাবায়েভা ক্রিমিয়ায় রাশিয়ার রাষ্ট্রায়ত্ত রসিয়া সেগোদনিয়া মিডিয়া গ্রুপে চাকরি করতেন। 

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তি জানিয়েছে, শুক্রবার (২৮ অক্টোবর) একটি সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে গোলাগুলির প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হয়ে মারা যান সভেৎলানা। 

তবে তার মৃত্যু সম্পর্কে আর কোনও তথ্য জানানো হয়নি। সভেৎলানার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ক্রেমলিন সমর্থক বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি। 

সভেৎলানার মৃত্যুকে অপূরণীয় ক্ষতি বলেছেন ক্রিমিয়ায় নিযুক্ত রাশিয়ান গভর্নর সের্গেই আকসিওনভ। 

অধিকৃত খেরসন অঞ্চলে রাশিয়ার নিযুক্ত প্রধান ভ্লাদিমির সালদো বলেন, খেরসন অঞ্চলে আসলে কী হচ্ছে তা জনগণের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সভেৎলানা বাবায়েভা। 

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক টেলিগ্রাম পোস্টে লেখেন, 'আমি তোমাকে খুব ভালোবাসি, সভেতা'।

উল্লেখ্য, রসিয়া সেগোদনিয়া মিডিয়া গ্রুপের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউক্রেন। এর সিইও দিমিত্রি কিসেলিয়ভকে 'রাশিয়ান প্রোপাগান্ডা ছড়ানোর মূলহোতা' হিসেবে আখ্যা দিয়েছে তারা। 

এক বিবৃতিতে কিসেলিয়ভ বলেন, বাবায়েভা একজন 'উষ্ণ ব্যক্তি ছিলেন, যিনি রাশিয়াকে দৃঢ়ভাবে সমর্থন করতেন' এবং 'আমাদের নায়কদের সহায়তা করতে চেয়েছেন'। 

আরও পড়ুন: ফিলিপাইনে বন্যা ও ভুমিধসে নিহত বেড়ে ৭২

অন্যদিকে, স্বাধীন সাংবাদিকদের ওপর রাশিয়ার ক্র্যাকডাউন এখনও চলছে। শুক্রবার একটি টিভি চ্যানেলের প্রধানসহ তিন সাংবাদিককে 'বিদেশে এজেন্ট' হিসেবে আখ্যায়িত করে দেশটির সরকার। 

ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া একটি আইন পাস করে, যেখানে রাশিয়ান সেনাবাহিনী সম্পর্কে ভুল তথ্য ছড়ানোর দায়ে যে কারও ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।  


একাত্তর/এসজে
রাশিয়া-নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় এক ভয়াবহ বোমা হামলায় রাশিয়ার কৃষ্ণসাগর বহরের উচ্চপদস্থ কর্মকর্তা রবার্ট শাগিভ নিহত হয়েছেন। দ্য নিউইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী, ৪৯ বছর বয়সী শাগিভ মূলত ইউক্রেনের...
ইসরাইলি হামলায় গাজায় নিহত হয়েছেন আল জাজিরার পাঁচ সাংবাদিক। সাংবাদিক হত্যার ঘটনার নিন্দা জানিয়েছে জাতিসংঘ।
২০২৪ সালে বিশ্বব্যাপী ৫৪ জন সাংবাদিককে কর্মরত অবস্থায় বা শুধুমাত্র সাংবাদিকতা পেশার কারণে হত্যা করা হয়েছে। আর তাদের এক তৃতীয়াংশকেই হত্যা করেছে দখলদার ইসরাইল।
বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ গুলিবিদ্ধ হয়েছে। তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর