সোমালিয়ায় জোড়া বিস্ফোরণে নিহত ১০০, আহত ৩০০

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ০১:০৪ পিএম

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে জোড়া গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন শতাধিক। 

রোববার (৩০ অক্টোবর) এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ এ তথ্য জানান। বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। 

এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি কেউ। তবে এর জন্য জঙ্গিগোষ্ঠী আল শাবাবকে দোষারোপ করেছেন হাসান শেখ মাহমুদ। 

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, প্রথম বিস্ফোরণটি ঘটে মোগাদিসুতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে একটি ব্যস্ত এলাকায়। সেখানে আহত ও নিহতদের উদ্ধার করতে অ্যাম্বুলেন্স পৌঁছালে আরও একটি বিস্ফোরণ ঘটে। 

এদিকে, সোমালিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সোনা জানিয়েছে, এ বিস্ফোরণে মোহাম্মদ ইসা কোনা নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। 

এর আগে ২০১৭ সালে একই স্থানে বিস্ফোরণে ৫০০ জনের মৃত্যু হয়। সেটি ছিল সোমালিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। 

প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ জানিয়েছেন, বিস্ফোরণে আহত ও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা দিয়ে নির্দেশ দিয়েছেন তিনি। 

আরও পড়ুন: ১৯ বছর পর মুক্ত গুয়ানতানামো বে'র সবচেয়ে পুরনো বন্দী

এই 'বর্বর হামলার' নিন্দা জানিয়ে আহত ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সোমালিয়ায় অবস্থিত জাতিসংঘ মিশন। নিন্দা জানিয়েছে তুরস্ক ও কাতারও। 

সোমালিয়ায় গত কয়েক বছর ধরেই বেশ সক্রিয় আল শাবাব জঙ্গিগোষ্ঠী। দেশটির সরকারের পতন ঘটিয়ে কঠোর ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চায় তারা। 


একাত্তর/এসজে

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিউশু দ্বীপে আঘাত হানা ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি ও অচল অবস্থার সৃষ্টি হয়েছে। কুমামোতো অঞ্চলের একটি শপিং মলে রহস্যজনক বিস্ফোরণ এবং ধসে পড়া...
চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি কাগজ তৈরির কারখানায় কেমিক্যাল ট্যাংক বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। শনিবার উদ্ধারকারী দল নিখোঁজ থাকা বাকি ৯ জনের মরদেহ উদ্ধার করলে এই...
ভূমধ্যসাগরের গভীরে সলিল সমাধি হওয়া একটি রুশ কার্গো জাহাজকে ঘিরে ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য। সিএনএন’র এক সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘উরসা মেজর’ নামের ওই জাহাজটি সম্ভবত সাবমেরিনে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর