গ্রিস উপকূলে ঝড়ে নৌকাডুবি, বহু নিখোঁজ

আপডেট : ০১ নভেম্বর ২০২২, ০৭:৩৯ পিএম

গ্রিস উপকূলে ঝড়ের মধ্যে ৬৮ অভিবাসন প্রত্যাশী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। মর্মান্তিক এই ঘটনায় এখনও বহু লোক নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (১ নভেম্বর) ভোরে গ্রিসের ইভিয়া উপকূলে এ ঘটনা ঘটে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

কোস্টগার্ডের এক বিবৃতিতে বলা হয়, একটি ছোট দ্বীপ থেকে নয়জন ইরানি ও আফগান অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। তারা বলেছেন, নৌকাটি ৬৮ জন আরোহী নিয়ে তুরস্কের ইজমির থেকে ছেড়েছিল। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন।

কোস্টগার্ডের একটি জাহাজ, একটি হেলিকপ্টার এবং ঘটনাস্থলের কাছে থাকা দুটি নৌকা ঝোড়ো হাওয়ার মধ্যেই উদ্ধারকাজ শুরু করে। 

নিখোঁজদের উদ্ধার অভিযান এখনও চলছে।

এর আগে, অক্টোবরের শুরুতে এজিয়ান সাগরে পৃথক দুটি নৌকাডুবিতে অন্তত ২৭ জনের মৃত্যু হয়।


একাত্তর/এআর

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের চারদিন পরও প্রায় তিন হাজার মানুষের সন্ধান মেলেনি। বুধবার হিমালয় অঞ্চলে বরফ, কাদা, পানি ও ধ্বংসাবশেষের সুনামির মতো স্রোতে বিপর্যস্ত হয়ে পড়ে...
নেপালে আচমকা সৃষ্ট প্রলয়ঙ্করী প্লাবনে স্থানীয় বাসিন্দা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যসহ মোট ৮২৬ জন মানুষের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের মধ্যে বেশিরভাগই বিদেশি পর্যটক। 
বাংলাদেশ-ভারতের উপকূলজুড়ে বিস্তৃত বঙ্গোপসাগরে বাড়ছে ভূকম্পনের ঝুঁকি! বঙ্গোপসাগরের তলদেশে পরিবর্তনশীল টেকটনিক প্লেট, বিপুল পরিমাণ পলির আস্তরণ এবং প্রাচীন ফাটলগুলোর নতুন করে পুনরুজ্জীবিত হওয়ায়...
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের দুই মাস পর মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ৫০৯ জনে দাঁড়িয়েছে। তবে এখনো বহু মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর