দক্ষিণের জলসীমায় প্রথমবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

আপডেট : ০২ নভেম্বর ২০২২, ১২:০৪ পিএম

উত্তর কোরিয়া থেকে নিক্ষেপ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার জলসীমার কাছে পড়েছে। ক্ষেপণাস্ত্রটি দক্ষিণ উপকূলের ৬০ কিলোমিটারেরও (৩৭ মাইল) কম দূরে অবতরণ করে। কোরীয় যুদ্ধের পর এই প্রথম দুই দেশের সমুদ্রসীমায় এ ধরনের ঘটনা ঘটলো। 

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাতে বুধবার (২ অক্টোবর) এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানান, বুধবার সকালে উত্তর কোরিয়া পূর্ব ও পশ্চিম দিকে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এ ঘটনা খুবই অস্বাভাবিক এবং একেবারে অগ্রহণযোগ্য। 

এ ঘটনায় তাৎক্ষণিক নিন্দা জানিয়ে পাল্টা জবাব হিসেবে, দুই দেশের সমুদ্রসীমায় তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দক্ষিণ কোরিয়া। 

দেশটির পরিবহন মন্ত্রক জানিয়েছে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরপরই পূর্ব উপকূলের কিছু অঞ্চলে বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পাশপাশি স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। 

দক্ষিণের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, আমরা সকাল ৯টার দিকে সাইরেন শুনতে পাই এবং বিল্ডিংয়ে থাকা আমরা সবাই বেসমেন্টের খালি জায়গায় চলে যাই। 

এদিকে এ ঘটনায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল জাতীয় নিরাপত্তা বৈঠক ডেকেছেন।

এক বিবৃতিতে তিনি বলেছেন, উত্তর কোরিয়াকে এ 'উস্কানির মূল্য দিতে হবে'। তার মতে, এ ঘটনা 'আঞ্চলিক অনুপ্রবেশের সমতুল্য'।

এরআগে চলতি সপ্তাহে কোরীয় উপদ্বীপের কাছে যৌথ সামরিক মহড়া চালানো বন্ধ করতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে সতর্ক করেছিল কিম প্রশাসন। ওই হুমকির মাত্র এক দিন পরই উত্তর কোরিয়া এ ক্ষেপণাস্ত্র ছুড়লো।

জাতিসংঘ ও দক্ষিণ কোরিয়ার নিষেধাজ্ঞা উপেক্ষা করে এ বছর রেকর্ডসংখ্যক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

তবে বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়ার বুধবারের আচরণ অনেক বছরের মধ্যে সবচেয়ে আক্রমণাত্মক।  

 

একাত্তর/আরবিএস  
রাশিয়ার পারমাণবিক শক্তির সক্ষমতা বিশ্ববাসীকে আবারও মনে করিয়ে দিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন যে, চলতি বছরের শেষ নাগাদ দেশটির নতুন কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্র ‘সারমাট’ মোতায়েন করা...
ইসরাইলের আল-জালিল বা গ্যালিলি অঞ্চলে লেবাননভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫০ ইসরাইলি সেনা আহত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।
মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে ইরানের নতুন করে চালানো বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে পেন্টাগন জানিয়েছে, ইরানের সাথে এই সংঘাত দীর্ঘায়িত হলে গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের মজুত নতুন করে গড়ে তুলতে বিশাল ব্যয়সহ নানাবিধ ঝুঁকি তৈরি হতে পারে।...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর