ছাঁটাই করা ছাড়া আর কোনও উপায় ছিল না: মাস্ক

আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ০২:৫৯ পিএম

সোশ্যাল মিডিয়া জায়ান্ট টুইটারের নতুন কর্ণধার ইলন মাস্ক প্রতিষ্ঠানটির প্রায় অর্ধেক কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্তকে সমর্থন করে দাবি করেছেন, লোকসানের মুখোমুখি হওয়ায় এমনটা করা ছাড়া আর কোনও উপায় তার ছিল না। 

শনিবার (৫ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, টুইটার রোজ চার মিলিয়ন ডলারের লোকসানের সম্মুখীন হচ্ছে বলে জানিয়েছেন মাস্ক। এছাড়াও কনটেন্ট নিয়ন্ত্রণের ব্যাপারে তার সিদ্ধান্ত 'পুরোপুরি অপরিবর্তিত' রয়েছে বলে জানিয়েছেন তিনি। 

টুইটারের প্রায় ৫০ শতাংশ কর্মীকে ছাঁটাই করা হয়েছে বলে এক টুইটবার্তায় নিশ্চিত করেছেন কোম্পানিটির সেফটি এন্ড ইন্টেগ্রিটি প্রধান ইয়োয়েল রথ। 

এদিকে, এক টুইটবার্তায় ইলন মাস্ক জানিয়েছেন, চাকরিচ্যুত সব কর্মীকে তিন মাসের বেতনের সমান ক্ষতিপূরণ দেয়া হয়েছে, যা আইনি আবশ্যকতার চেয়ে ৫০ শতাংশ বেশি। 

গত সপ্তাহে চার হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে টুইটার কিনে নেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। 

শুক্রবার টুইটারের বিপুল সংখ্যক কর্মীকে ছাঁটাইয়ের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপরই ক্ষতিকর কনটেন্ট নামিয়ে নেয়ার জন্য দায়ী কর্মীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ শুরু হয়। 

অনলাইন নিরাপত্তা নিয়ে কাজ করা বিভিন্ন গ্রুপ বলছে, টুইটারের মডারেশন পলিসি আরও নমনীয় করলে প্ল্যাটফর্মটি থেকে ঘৃণামূলক বক্তব্য ও ভুল তথ্য সরানো আরও কঠিন হয়ে পড়তে পারে। 

এছাড়াও ডোনাল্ড ট্রাম্পসহ যাদের টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে সেগুলোর ওপর নিষেধাজ্ঞাও তুলে নেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

তবে ইয়োয়েল রথ বলছেন, যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে 'ফ্রন্টলাইন রিভিউয়ে' কাজ করা দুই হাজার কনটেন্ট মডারেটর নেই। 

আরও পড়ুন: বিশ্বের সব থেকে লম্বা নারীর প্রথম বিমান সফর

এদিকে, ইলন মাস্কের টুইটার কেনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

তিনি বলেন, 'ইলন মাস্ক একটা জামা কিনে নিলেন- যেটি পৃথিবীজুড়ে মিথ্যা ছড়িয়ে দেয়...বাচ্চারা কীভাবে বুঝবে এতে কী ঝুঁকিতে রয়েছে?' 


একাত্তর/এসজে

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির কথা উঠলেই সবার মনে ভেসে ওঠে ইলন মাস্ক, জেফ বেজোস কিংবা ওয়ারেন বাফেটের কথা। এর কারণও আছে এই তিন ব্যক্তিই ঘুরে ফিরে শীর্ষ স্থান দখলে রেখেছেন অনেক দিন থেকে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে সফররত সৌদি যুবরাজের সম্মানে মঙ্গলবার হোয়াইট হাউসে এক জমকালো নৈশভোজের আয়োজন করেন। এই ভোজে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগিজ ফুটবল মহাতারকা...
নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। নতুন দলের নাম দিয়েছেন...
ভর্তুকি বন্ধ করে দেয়া হলে, টেসলার ও স্পেস এক্সের অধিপতি ইলন মাস্ককে যুক্তরাষ্ট্র থেকে ব্যবসা গুটিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে বলে সতর্কবার্তা দিয়েছেন ট্রাম্প। 
প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
রাজধানীর তেজগাঁওয়ের বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের দ্বারা পিটিয়ে হত্যার অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদটি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর...
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু,  রেল এবং নৌপরিবহন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর