মধ্যবর্তী নির্বাচনের ফল ‘গণতন্ত্রের জন্যে সুদিন’: বাইডেন

আপডেট : ১০ নভেম্বর ২০২২, ০১:০৬ পিএম

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেট দল বিস্ময়করভাবে ভালো করায় দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন একে ‘গণতন্ত্রের জন্যে সু’দিন’ বলে প্রশংসা করেছেন।

রিপাবলিকান দল এ নির্বাচনে যতোটা ভালো করবে বলে ধারণা করা হয়েছিল বাস্তবে তা ঘটেনি। তারা কেবলমাত্র প্রতিনিধি পরিষদে সামান্য ব্যবধানে জিততে যাচ্ছে।

হোয়াইট হাউসে বুধবার (৯ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, আমি মনে করি গণতন্ত্রের জন্যে এটি একটি ভালো দিন ছিল। এমনকি আমেরিকার জন্যেও।

তিনি বলেন, মিডিয়া ও রাজনৈতিক বিশ্লেষকরা বিশাল লাল ঢেউয়ের ভবিষ্যদ্বাণী করেছিল। কিন্তু তা ঘটেনি।

পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি-না সংবাদ সম্মেলনে এ প্রশ্ন করা হলে তিনি বলেন, তার ইচ্ছে আছে। তবে নিশ্চিত সিদ্ধান্ত নেবেন আগামী বছর।

এদিকে চলতি মাসে ৮০ বছরে পা রাখা আমেরিকার সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট বাইডেন তরুণ ভোটারদের প্রশংসা করেছেন যারা গর্ভপাতের অধিকারের পক্ষে ভোট দিয়েছে যা জুন মাসে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়োগ প্রাপ্তদের দ্বারা পরিচালিত সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছিল।

বাইডেন বলেন, ভোটাররা তাদের উৎকণ্ঠার বিষয়গুলিতে স্পষ্ট বার্তা দিয়েছে।

সিনেটে ৩৬ বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন বাইডেন রিপাবলিকানদের সাথে আরো সমঝোতামূলকভাবে কাজ করার আগ্রহ দেখিয়েছেন।

৮ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু নির্বাচনে রিপাবলিকানদলের যে ধরনের সংখ্যাগরিষ্ঠতার কথা বলা হয়েছিল সেটা তারা পায়নি। 

নির্বাচনের এ পর্যন্ত পাওয়া ফলাফলে দেখা গেছে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ তাদের নিয়ন্ত্রণে এবং সিনেটে ডেমোক্রেটরা সংখ্যাগরিষ্ঠ আসন পাচ্ছে।

কিন্তু ফলাফলের প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, যদিও কোন কোন দিক থেকে গতকালের নির্বাচন হতাশাজনক ছিল তবু আমার ব্যক্তিগত দিক থেকে এটি একটি বিশাল বিজয়।

ব্যক্তিগতভাবে তিনি যাদের অনুমোদন দিয়েছেন তাদের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, জয়ী হয়েছে ২১৯টি আসনে, হার ১৬টিতে।

আরও পড়ুন: মালদ্বীপে অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ ১০ মৃত্যু

তবে স্বল্প ব্যবধানে হলেও রিপাবলকানরা ২০১৮ সালের পর ৪৩৫ আসন বিশিষ্ট প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেয়ার পথে রয়েছে।

এদিকে টুইটারে বাইডেন বলেন, অন্তত গত ৪০ বছরে ডেমোক্রেট দলের যে কোন প্রেসিডেন্টের সময়কার মধ্যবর্তী নির্বাচনের তুলনায় এবারে প্রতিনিধি পরিষদে ক্ষমতাসীন দল খুব কম সংখ্যক আসন হারিয়েছে।


একাত্তর/আরএ

ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি কাগজ তৈরির কারখানায় কেমিক্যাল ট্যাংক বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। শনিবার উদ্ধারকারী দল নিখোঁজ থাকা বাকি ৯ জনের মরদেহ উদ্ধার করলে এই...
ইরান সঙ্কটের মতো বৈশ্বিক দায়বদ্ধতা পালনের পাশাপাশি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মিত্রদের থেকেও যুক্তরাষ্ট্র মুখ ফিরিয়ে নিচ্ছে না বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। তবে একই সঙ্গে...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়ানোর একটি সমঝোতা চুক্তি যখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়, ঠিক তখনই হোয়াইট হাউসের অত্যন্ত সুরক্ষিত ‘সিচুয়েশন রুমে’ শীর্ষ সহযোগীদের নিয়ে এক...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর