মিয়ানমারে শান্তি ফিরিয়ে আনতে সময়সীমা বেঁধে দেবে আসিয়ান

আপডেট : ১২ নভেম্বর ২০২২, ০৬:২৯ পিএম

মিয়ানমারের জান্তা সরকারকে পাঁচ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটি সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে সম্মত হয়েছেন দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর নেতারা।

এর আগেও জান্তা সরকার একই ধরনের ঐকমত্যের একটি চুক্তি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। আর সে কারণেই জান্তা সরকারের সদস্যদের আসিয়ানের শীর্ষ সম্মেলন এবং পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশগ্রহণে বাধা দেয়া হয়েছে।

শুক্রবার (১১ নভেম্বর) দক্ষিণ-পূর্ব এশীয় জাতি সংস্থা বা আসিয়ানের শীর্ষ সম্মেলনে মিয়ানমারের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তিন বছরের মধ্যে প্রথমবারের মত এই ফোরামের মুখোমুখি বৈঠক আয়োজন করছে কম্বোডিয়া।

আসিয়ান নেতারা এই বিষয়ে একমত হয়েছেন যে, মিয়ানমারের পরিস্থিতি এখনও সংকটজনক এবং নাজুক, যার মধ্যে ক্রমবর্ধমান সহিংসতা একটি প্রধান উদ্বেগের বিষয়।

তারা পাঁচ দফা ঐকমত্য বাস্তবায়নের জন্য একটি সুনির্দিষ্ট সময়সূচিসহ "গঠনমূলক, বাস্তবসম্মত এবং পরিমাপযোগ্য সূচকগুলোকে তুলে ধরার" মতো একটি পরিকল্পনা প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছেন।

আসিয়ানের পাঁচ দফার মধ্যে আইন, রাজনৈতিক পরিবেশ ও মানবাধিকারের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। 

এছাড়া, পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন সাপেক্ষে আসিয়ানের বৈঠকসমূহের সকল স্তরে মিয়ানমারের প্রতিনিধিত্বের বিষয়টি পর্যালোচনা করতেও সম্মত হয়েছেন নেতৃবৃন্দ।

সর্বশেষ আসিয়ান সম্মেলনে কোনো অরাজনৈতিক প্রতিনিধি পাঠাতে অস্বীকৃতি জানায় মিয়ানমার। তবে, জান্তা সরকার শান্তি পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটি সুনির্দিস্ট সময়সীমা মেনে নিতে রাজি হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: দেশে খাদ্য ঘাটতি বা দুর্ভিক্ষের সম্ভাবনা নেই: খাদ্যমন্ত্রী

উল্লেখ্য, ২০২১ সালে এক সেনা অভ্যুত্থানের ফলে দেশটির এক দশকের গণতান্ত্রিক কাঠামো এবং অর্থনৈতিক অবস্থান বদলে যায়। দেশটিতে এখনও সহিংসতা চলমান। 

গত বছরের শেষ দিকে বেশ কয়েকটি অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হন দেশটি অন্যতম আলোচিত নেতা সু চি। তবে গোপনে পরিচালিত ওই বিচারকে একটি প্রতারণা হিসাবে বিদ্রুপ করে আন্তর্জাতিক সম্প্রদায়। পাশপাশি রোহিঙ্গা ইস্যুতেও বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়ে জান্তা সরকার।  


একাত্তর/আরবিএস   

চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং শুক্রবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পাঁচ বছর পর তিনি বেসামরিক পদে থেকে শাসন অব্যাহত রাখছেন।
মিয়ানমারে অনুষ্ঠিত নির্বাচন দেশটির দীর্ঘদিনের সংকট উত্তরণে যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক। 
মিয়ানমারের পশ্চিমাঞ্চলে একটি গ্রামীণ বাজারে জান্তা বাহিনীর বিমান হামলায় তিন শিশুসহ ১৭ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর